এবি কিচেনে অদ্ভুত এক নীরবতা

রূপালি গিটার ছেড়ে আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার আজ (১৮ অক্টোবর) এক বছর। মাত্র ৫৬ বছর বয়সে ২০১৮ সালের এই দিনে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন জীবনের ওপারে। কিন্তু, তার গিটারের মূর্ছনা রয়ে গেছে হাওয়ায় হাওয়ায়, মানুষের বুকের অন্তঃপুরে।
১৮ অক্টোবর ২০১৯, ০৪:২৮ পূর্বাহ্ন

‘পরান’ আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে: মিম

বিদ্যা সিনহা মিম লাক্স-চ্যানেল আই সুপারস্টার। প্রথম সিনেমা ‘আমার আছে জল’ দিয়ে দর্শকদের মন জয় করে নেন তিনি। সেই থেকে শুরু। তারপর একটির পর একটি টিভি নাটকে কাজ করে যান এই অভিনেত্রী। আবার এক সময় তিনি নাটক বাদ দিয়ে শুধু সিনেমায় অভিনয় করতে শুরু করেন। পাশাপাশি চলতে থাকে টিভিসির কাজ। এখন তিনি নতুন একটি টিভিসির কাজ করছেন। অন্যদিকে আগামী মাসে নতুন একটি সিনেমার জন্য দাঁড়াবেন ক্যামেরার সামনে।
১৭ অক্টোবর ২০১৯, ১০:৫৩ পূর্বাহ্ন

বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি

শিল্পী সমিতির নির্বাচন চলাকালে বিএফডিসিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন মিশা সওদাগর ও জায়েদ খান।
১৭ অক্টোবর ২০১৯, ১০:১১ পূর্বাহ্ন

নির্বাচনকে ঘিরে এফডিসিতে মিছিল, পাল্টা মিছিল

আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেরকম পরিবেশই বিরাজ করছে গত দুদিন থেকে। বিশেষ করে সন্ধ্যার পর এফডিসিতে এবারের শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে চলছে মিছিল ও পাল্টা মিছিল।
১৭ অক্টোবর ২০১৯, ০৬:৫৫ পূর্বাহ্ন

পপির হাতে ৪ সিনেমা

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা পপি একের পর এক নতুন সিনেমায় কাজ করে চলছেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন।
১৭ অক্টোবর ২০১৯, ০৪:২৭ পূর্বাহ্ন

‘টেলিফিল্মটির জন্যে সারারাত শুটিং করেছি’

কয়েকদিন ধরে টানা কাজ করছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মূলত একটি টেলিফিল্মের শুটিং নিয়ে ব্যস্ততা যাচ্ছে তার।
১৬ অক্টোবর ২০১৯, ১০:২৪ পূর্বাহ্ন

সিনিয়র শিল্পীদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবো, তারা যা করার করবেন: মৌসুমী

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকা মৌসুমী। গত ২৬ বছর ধরে তিনি সদর্পে বিচরণ করছেন দেশের অভিনয় অঙ্গনে। বর্তমানে তিনি নতুন একটি সিনেমার শুটিং করছেন বিএফডিসিতে। এছাড়াও প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৬ অক্টোবর ২০১৯, ১০:০৫ পূর্বাহ্ন

মৌসুমীকে বলা হলো ‘আপনি কে?’

নায়িকা মৌসুমী শিল্পী সমিতিতে অপমানিত হয়েছেন। গতকাল সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বিএফডিসিতে খল অভিনেতা ড্যানিরাজ এই নায়িকার সঙ্গে তর্কে জড়ান। ঘটনাকে কেন্দ্র করে গতকাল বিএফডিসিতে উত্তেজনা বিরাজ করে।
১৫ অক্টোবর ২০১৯, ১০:০৮ পূর্বাহ্ন

২৫ তারিখ সাবিলা নূরের বিয়ে

ছোটপর্দার অভিনেত্রী-মডেল পা রাখছেন বিয়ের পিঁড়িতে। দীর্ঘ প্রেমের পর চলতি মাসের ২৫ তারিখ প্রেমিক নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করতে যাচ্ছেন তিনি।
১৪ অক্টোবর ২০১৯, ১০:৫৩ পূর্বাহ্ন

সুচন্দা ও রাফি হোসেন পাচ্ছেন ফজলুল হক স্মৃতি পুরস্কার

এ বছর ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন চলচ্চিত্র পরিচালনায় কোহিনূর আক্তার সুচন্দা এবং চলচ্চিত্র সাংবাদিকতায় রাফি হোসেন। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য ২৫ হাজার টাকা। সঙ্গে থাকবে সম্মাননাপত্র ও ক্রেস্ট।
১৪ অক্টোবর ২০১৯, ০৯:৫৩ পূর্বাহ্ন

নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের খোঁজ পাওয়া গেলো

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ এর মুকুট বিজয়ী হয়েছেন রাফাহ নানজিবা তোরসা। গতকাল শুক্রবার (১১ অক্টোবর) রাতে সোনারগাঁও হোটেলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।
১২ অক্টোবর ২০১৯, ১০:৫২ পূর্বাহ্ন

অর্থ নিয়ে বিতর্ক বাড়ছেই

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিএফডিসি এখন সরগরম। ২০১৯-২১ মেয়াদি এই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর। নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে, ততোই বিতর্ক বাড়ছে শিল্পী সমিতির গত মেয়াদের কমিটির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে।
১১ অক্টোবর ২০১৯, ০৭:৪৮ পূর্বাহ্ন

ববি’র ‘মুক্তি’

বিশ্ব নারী দিবসকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে ববি-রোশান জুটির ছবি ‘মুক্তি’। এটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। আগামী নভেম্বরে শুরু হবে ‘মুক্তি’র শুটিং।
১০ অক্টোবর ২০১৯, ১০:৪০ পূর্বাহ্ন

দেশের বাইরে চলবে ‘সাপলুডু’

দেশের পর ‘সাপলুডু’ এবার মুক্তি পাবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে। আগামী ১২ অক্টোবর ‘সাপলুডু’ প্রদর্শিত হবে বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছেন আরিফিন শুভ।
৯ অক্টোবর ২০১৯, ০৫:৩১ পূর্বাহ্ন

জসিম নেই, তার নামে আছে ‘ফ্লোর’

চিত্রনায়ক জসিমকে হারানোর আজ ২১ বছর। ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছিলো এই অভিনেতার। মৃত্যুর পর এফডিসির ২ নম্বর ফ্লোরকে জসিম ফ্লোর নামকরণ করা হয়। এই ফ্লোরের দেয়ালে তার নামফলক রয়েছে। এক সময় যেখানে তিনি শুটিং করেছেন সেখানে এখন কেবলই স্মৃতি।
৮ অক্টোবর ২০১৯, ০৯:৪১ পূর্বাহ্ন

কিছু শিল্পীর ভোটাধিকার বাদ, অনিয়মের অভিযোগ

আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচন ঘিরেই এফডিসিতে দেখা যাচ্ছে উৎসবের আমেজ। এই উৎসবের বাইরেও কিছু শিল্পীদের মনে রয়েছে হতাশা। কেননা, তাদের ভোটাধিকার বাদ দেওয়া হয়েছে এবার। নিয়ম দেখিয়েই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি সমিতির গত মেয়াদের সাধারণ সম্পাদক জায়েদ খানের।
৭ অক্টোবর ২০১৯, ০৭:৪৪ পূর্বাহ্ন

ফজলুর রহমান বাবুর নতুন গান ‘দুঃখ দিবা কারে’

অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও শ্রোতাপ্রিয় একটি নাম ফজলুর রহমান বাবু। তার গাওয়া গানের তালিকায় রয়েছে ‘সোনাই হায় হায় রে’, ‘ইন্দুবালা’ ইত্যাদি। আধুনিক গানের পাশাপাশি চলচ্চিত্রেও প্লেব্যাক করেছেন তিনি।
৬ অক্টোবর ২০১৯, ০৬:২৪ পূর্বাহ্ন

‘নির্বাচন করতে বলারা কেউ আমার পাশে নেই’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে নিজের মনোনয়নপত্র জমা দিতে এসে আক্ষেপের কথা দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছেন নায়িকা মৌসুমী।
৪ অক্টোবর ২০১৯, ০৭:১৭ পূর্বাহ্ন

মিনারের ‘নেই’

প্রকাশিত হয়েছে মিনার রহমানের নতুন গানের মিউজিক ভিডিও ‘নেই’। সিএমভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে গানটি।
৩ অক্টোবর ২০১৯, ০৬:১১ পূর্বাহ্ন

আজিজ বোর্ডিংয়ে জেমসের সংগীত জীবনের শুরু

মাহফুজ আনাম জেমস ৫৪ বছরে পা দিলেন। আজ (২ অক্টোবর) তার জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার বেড়ে ওঠা চট্টগ্রামে।
২ অক্টোবর ২০১৯, ০৭:৩৩ পূর্বাহ্ন