আজকের দিনে শহীদ হন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান

১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ধলইয়ে অসম সাহসীকতার সঙ্গে যুদ্ধ করে শহীদ হন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান।
২৮ অক্টোবর ২০২১, ০৪:৩৪ অপরাহ্ন

যে কারণে দুর্দিনের অবসান ঘটছে না

সংস্কৃতির ভেতর অনেক কিছু থাকে। শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য তো বটেই মতাদর্শও থাকে, আর ওই মতাদর্শের ব্যাপারটা মোটেই গুরুত্বহীন নয়। ওইখানে, মতাদর্শের ওই জায়গাটাতে জাতীয় কবি নজরুল ছিলেন একই সঙ্গে সাম্রাজ্যবাদবিরোধী ও সামন্তবাদবিরোধী। দুই বিরোধিতার এই মিলনটা অনেক ক্ষেত্রেই ঘটে না, নজরুলের বেলাতে চমৎকারভাবে ঘটেছিল। ব্রিটিশ শাসনের কালে সাম্রাজ্যবাদ বিরোধিতা ও সামন্তবাদ বিরোধিতার ঐক্য ঘটা কঠিন ছিল। ব্রিটিশের কূটচাল তো ছিলই, হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের নেতারা, ঠাট্টা করে নজরুল যাদেরকে টিকিওয়ালা ও দাড়িওয়ালা বলেছেন, বলেছেন রামছাগল ও খোদার খাসি, তারাও তৎপর ছিল। ফলে সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ে ধর্ম ঢুকে পড়ে সাম্প্রদায়িকতার সৃষ্টি করেছে, জন্ম দিয়েছে সাম্প্রদায়িক দাঙ্গার, এবং পরিণতিতে সাতচল্লিশে যা ঘটেছে তা স্বাধীনতা প্রাপ্তি নয়, সেটা হলো মারাত্মক দেশভাগ।
২৭ অক্টোবর ২০২১, ০১:৩৬ অপরাহ্ন

২৬ অক্টোবর ১৯৭১: সোভিয়েত ইউনিয়ন ও কানাডার যুক্ত বিবৃতি

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৬ অক্টোবর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন সোভিয়েত ইউনিয়ন ও কানাডার মধ্যকার একটি যুক্ত বিবৃতি প্রকাশিত হয়। সম্প্রতি সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী আলেক্সি কোসিগিন ৮ দিনের কানাডা সফর শেষে ২৬ অক্টোবর প্রকাশিত দুই দেশের যুক্ত বিবৃতিতে দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়ের সঙ্গেও বাংলাদেশ প্রসঙ্গও উঠে আসে। দ্বিপক্ষীয় এই বিবৃতিতে বলা হয়, 'বাংলাদেশের অধিবাসীদের অধিকার ও ন্যায়সংগত স্বার্থ এবং শরণার্থীদের প্রত্যাবর্তনে সুযোগ দেওয়ার প্রশ্নটি সামনে রেখে সমস্যার সমাধান করতে হবে। অন্যথায় এই সমস্যার সমাধান হবে না।'
২৬ অক্টোবর ২০২১, ০১:৫৬ অপরাহ্ন

বীজে বীজে বীজসৃষ্টি

আমারো তোমারো কোনো আদিঅন্ত নেই
২৫ অক্টোবর ২০২১, ০৯:৪৯ পূর্বাহ্ন

২৪ অক্টোবর ১৯৭১: পাকিস্তানের অভিযোগ অসঙ্গত: ইন্দিরা গান্ধী

১৯৭১ সালের ২৪ অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এক সরকারি সফরে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের উদ্দেশ্যে দিল্লি ছাড়েন। যাত্রাপথে লেবাননের রাজধানী বৈরুতে যাত্রা বিরতির সময় লেবাননের প্রধানমন্ত্রী সায়েব সালাম ইন্দিরা গান্ধীর সঙ্গে বিমানবন্দরে দেখা করেন। এসময় তাদের মধ্যে আঞ্চলিক শান্তি, উপমহাদেশের অবস্থা, শরণার্থীদের নানা বিষয়ে খোঁজ নেন লেবাননের প্রধানমন্ত্রী। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অবস্থা নিয়েও আলোচনা হয়। পরে সাংবাদিকদের দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ইন্দিরা গান্ধী নানা বিষয় তুলে ধরেন। তিনি বলেন, 'পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে ভারত হস্তক্ষেপ করছে বলে যে অভিযোগ পাকিস্তান করেছে তা হাস্যকর ও অসঙ্গত।'
২৪ অক্টোবর ২০২১, ০১:৩৫ অপরাহ্ন

‘সৈয়দ আবুল মকসুদ ছিলেন জীবন্ত এক আর্কাইভ’

ইতিহাস চর্চার ক্ষেত্রে সৈয়দ আবুল মকসুদ ছিলেন জীবন্ত এক আর্কাইভ। জীবনব্যাপী সাহিত্যে সংস্কৃতি ও গবেষণায় অনন্য অবদান রেখেছেন তিনি।
২৪ অক্টোবর ২০২১, ০৮:৫৪ পূর্বাহ্ন

‘এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর’

বহু বছর আগে কাজে বরিশাল গিয়েছিলাম। কাজ শেষ হয়ে গেলে দলের সবাই জীবনানন্দ দাশের ভিটা দেখার জন্য রওনা দিলাম। শহরের বগুড়া সড়কে এই বাড়ি শুনেছিলাম। দলের সবাই মোটামুটি জীবনানন্দ দাশের ভক্ত। তাই আমাদের পুরো দল চোখে স্বপ্ন নিয়ে, জোর গলায় কবির কবিতা আবৃত্তি করতে করতে যখন জীবনানন্দ দাশের বাড়ি খুঁজে বেড়াচ্ছি, তখন দেখলাম অধিকাংশ মানুষ বলতেই পারছেন না, চেনেনই না কবিকে বা কবির বাড়িকে। অথচ এ মাটিতেই জীবনের ৩০ বছরেরও বেশি সময় কাটিয়ে নীরবে চলে গেছেন এই বিখ্যাত কবি।
২৪ অক্টোবর ২০২১, ০৪:৩২ পূর্বাহ্ন

সৈয়দ আবুল মকসুদ ও তার ওয়ালীউল্লাহ চর্চা

এক দুঃসময়ে সৈয়দ আবুল মকসুদ চলে গেলেন যে তার বিদায়ে উপযুক্ত শোক প্রকাশের অবকাশও পাননি তার পাঠক ও প্রীতিভাজনেরা। তার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু শানিত। প্রখর ব্যক্তিত্ব ও দীপ্তি ছিল তার কথায় ও কাজে। হয়তো সে কারণে তার বন্ধুবান্ধবের সংখ্যা ছিল সীমিত। পেশাগত পরিচয়ে তিনি সাংবাদিক, কলাম লেখক, তথ্যানুসন্ধানী একজন উঁচুমানের গবেষক ছিলেন। তার প্রাত্যহিক জীবনে গান্ধীবাদের প্রভাব আমরা দেখতে পাই। গান্ধীর অহিংস নীতিতে তিনি বিশ্বাসী ছিলেন। গান্ধীর ওপর লিখেছেন একাধিক গ্রন্থ। আবার মাওলানা ভাসানীরও ভক্ত ছিলেন তিনি। আপোষকামিতার যে বর্তমান সমাজ, তার থেকে সৈয়দ আবুল মকসুদ ব্যতিক্রম এবং একধরনের প্রতিবাদী জীবনই বেছে নিয়েছিলেন।
২৩ অক্টোবর ২০২১, ০১:৪৭ অপরাহ্ন

সৈয়দ আবুল মকসুদের ৭৫তম জন্মবার্ষিকীতে আলোচনা অনুষ্ঠান

কলামিস্ট, চিন্তাবিদ ও গবেষক সৈয়দ আবুল মকসুদের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার দ্য ডেইলি স্টার সেন্টারে 'জীবন ও কীর্তি' শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২৩ অক্টোবর ২০২১, ০৫:০৪ পূর্বাহ্ন

২২ অক্টোবর ১৯৭১: `স্বাধীনতা স্বীকার করে নেওয়াই একমাত্র রাজনৈতিক সমাধান’

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২২ অক্টোবর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন মুজিবনগরে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ৩ দিনের বৈঠক সমাপ্ত হয়। শেষ দিনের বৈঠকে সভাপতি ছিলেন প্রবাসী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। বৈঠকে প্রবাসী বাংলাদেশ সরকারের সব মন্ত্রী ও কমিটির ৪২ জন সদস্য উপস্থিত ছিলেন। 
২২ অক্টোবর ২০২১, ০২:৫৯ অপরাহ্ন

বান্দরবানে ঐতিহ্যবাহী ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ’ উৎসব

বান্দরবানে মারমাদের ঐতিহ্যবাহী ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ’ উৎসব উদযাপিত হয়েছে। সাধারণত উৎসবটি ৪ দিনব্যাপী উদযাপন করা হয়। এবার তা সংক্ষিপ্ত করে ২ দিনে উদযাপন করা হয়েছে।
২২ অক্টোবর ২০২১, ০৭:৫৫ পূর্বাহ্ন

২১ অক্টোবর ১৯৭১: সীমান্ত থেকে সৈন্য সরাবে না ভারত

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২১ অক্টোবর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন দিল্লিতে সংসদীয় পরামর্শ কমিটির সভায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জগজীবন রাম বলেন, 'ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা যতদিন থাকবে ততদিন ভারত সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নেবে না।
২১ অক্টোবর ২০২১, ০২:৩২ অপরাহ্ন

১৯ অক্টোবর ১৯৭১: মতিঝিলে গেরিলাদের দুর্ধর্ষ গাড়িবোমা বিস্ফোরণ

১৯৭১ সালের ১৯ অক্টোবর সকাল ১১টার দিকে মতিঝিলের হাবিব ব্যাংক ও ইপিআইডিসি ভবনের সামনে ক্র্যাক প্লাটুনের গেরিলারা দুর্ধর্ষ এক অপারেশন চালায়। গাড়িবোমা বিস্ফোরণে এদিন ৭ জন নিহত ও ১২ জন আহত হয়।
১৯ অক্টোবর ২০২১, ০৩:৩০ অপরাহ্ন

১৮ অক্টোবর ১৯৭১: দেড় লাখের বেশি মুক্তিযোদ্ধা রণাঙ্গনে স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যাচ্ছে

ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন, 'দেড় লাখের বেশি মুক্তিযোদ্ধা রণাঙ্গনে তাদের স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধে জড়িয়েছে বলে পাকিস্তানি সামরিক প্রশাসন যে অভিযোগ করেছে তা নিতান্তই হাস্যকর।'
১৮ অক্টোবর ২০২১, ০৩:৫৪ অপরাহ্ন

জংশন মোড় ও মোহনা

প্রতিটি শহরে, নগরে অথবা গ্রামে একটা মোড় থাকে
১৮ অক্টোবর ২০২১, ১১:০১ পূর্বাহ্ন

প্রতিপক্ষ

যে কবিতা লিখতে চাই আজ—
১৮ অক্টোবর ২০২১, ০৯:৩৭ পূর্বাহ্ন

১৭ অক্টোবর ১৯৭১: বাংলাদেশ বিষয়ে পর্যবেক্ষণ করছে যুগোস্লাভিয়া

১৯৭১ সালের ১৭ অক্টোবর দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠক করেন যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট যোশেফ মার্শাল টিটো। এসময় দুই রাষ্ট্র ও সরকার প্রধান শরণার্থী সমস্যা, আঞ্চলিক নানা বিষয়, সম্প্রীতি ও পূর্ব বাংলার পরিস্থিতি নিয়ে কথা বলেন। যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো বৈঠকে ইন্দিরা গান্ধীকে বলেন যুগোস্লাভিয়া বাংলাদেশ বিষয়ে পর্যবেক্ষণ করছে।
১৭ অক্টোবর ২০২১, ০৩:২৯ অপরাহ্ন

১৬ অক্টোবর ১৯৭১: শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশকে শত্রুমুক্ত করবো

মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৬ অক্টোবর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দল। এদিন মুজিবনগরে সংবাদ সম্মেলনে মুক্তিবাহিনীর এক মুখপাত্র বলেন, 'সারাদেশেই এখন মুক্তিবাহিনীর আক্রমণে হানাদার বাহিনী দিশেহারা।
১৬ অক্টোবর ২০২১, ০৩:৪২ অপরাহ্ন

বাংলা বানানের নৈরাজ্য

'ড়বিন্দ্রণাথ ঠাকুড়'- লিখলে কেমন হয়? কিংবা লিখলাম 'কাযিণযরুল ঈষলাম'! সবার চক্ষু চড়ক গাছ না হলেও কেউ কেউ তো চমকাবেন। অবশ্য এমন কিছু প্রবল পণ্ডিত ও বিরল প্রতিভা আছেন, যারা মনে করেন, যার যেমন ইচ্ছা তেমন বানানে লিখবে। যদিও তিনি নিজে ভুল বানানে লিখছেন না, 'জার জেমণ ঈচছা তেমণ বাণাণে লীখবে।' ইংরেজি love শব্দের বানানে লিখছেন না lav। কিন্তু বাংলা শব্দের বানান ও ভাষারীতির শুদ্ধ ও মান্য রূপ নিয়ে কথা বলতে গেলে তাঁরা খড়্গহস্ত হন।
১৬ অক্টোবর ২০২১, ১২:৩৩ অপরাহ্ন

লালনের তিরোধান দিবসে সম্মাননা পাচ্ছেন ৭ গুণী

বাউল সাধক লালন সাঁইজির ১৩১তম তিরোধান দিবসে লালন গবেষণা ও সাধনায় বিশেষ অবদানের জন্য শিল্পকলা একাডেমি প্রথমবারের মতো ৭ গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করবে।
১৬ অক্টোবর ২০২১, ১০:৩৬ পূর্বাহ্ন