শহীদ বুদ্ধিজীবী দিবস: এ অপূরণীয় ক্ষতি শুধুই ব্যক্তিগত নয়
১৯৭১ সালের ৫ এপ্রিল এক নৃশংস হত্যাকাণ্ডের পর পুরো লালমনিরহাট শহরজুড়ে নেমে আসে শোক ও আতঙ্ক। পাকিস্তানি দখলদার বাহিনী কয়েকজন উর্দুভাষী বিহারির সহায়তায় রেলস্টেশনের কাছে কয়েক শ মানুষকে হত্যা করে। ছোট্ট এই জেলা শহরের বাঙালিরা আতঙ্কে তখন সীমান্তবর্তী গ্রামের দিকে ছুটে যায়।
১৪ ডিসেম্বর ২০২১, ০৩:৩৬ পূর্বাহ্ন
‘স্বামীর মৃত্যুর পর বেশিরভাগ সময় অনাহারে কাটাতে হয়েছে’
১৯৭১ সালের ৩০ এপ্রিল যখন পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে সন্তোষ কুমার দাস শহীদ হন তখন তার বয়স ছিল ৩৩ বছর। তিনি ছিলেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের (তৎকালীন কায়েদে আজম মেমোরিয়াল কলেজ) দর্শন বিভাগের শিক্ষক।
১৪ ডিসেম্বর ২০২১, ০২:৪০ পূর্বাহ্ন
মানিকগঞ্জ পাকিস্তানি হানাদারমুক্ত হয় আজকের দিনে
মানিকগঞ্জ পাকিস্তানি হানাদারমুক্ত ১৩ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মহকুমা, বর্তমানে জেলাকে পাকিস্তান সেনাবাহিনী থেকে মুক্ত ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধারা।
১৩ ডিসেম্বর ২০২১, ০২:৩১ পূর্বাহ্ন
১২ ডিসেম্বর ১৯৭১: ‘আগামী ৭ দিনের মধ্যে স্বাধীন বাংলাদেশে যাবো’
দৈনিক যুগান্তরে ‘ঢাকায় যখন বোমা পড়ছিল তখন সকলের কি উল্লাস’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয় ১৯৭১ সালের ১২ ডিসেম্বর। প্রকাশিত এই প্রতিবেদনে ঢাকা থেকে কলকাতা প্রত্যাগত এক ফরাসী নারীর ভাষ্যে বাংলাদেশের অবস্থা উঠে আসে। ঢাকা থেকে বিশেষ উড়োজাহাজে ওইদিন যেসব বিদেশি নাগরিক কলকাতায় আসেন, এই ফরাসী নারী তাদেরই একজন।
১২ ডিসেম্বর ২০২১, ১০:০৫ পূর্বাহ্ন
১১ ডিসেম্বর ১৯৭১: ‘যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনাল গঠিত হবে’
মুক্তিযুদ্ধের ইতিহাসে ১১ ডিসেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন যশোরে স্বাধীন বাংলাদেশের কোনো মুক্তাঞ্চলে প্রথমবারের মতো জনসভার আয়োজন করা হয়। ৬ ডিসেম্বর যশোর মুক্ত হওয়ার ৫ দিন পর যশোর শহরের টাউন হল মাঠে জনসভার আয়োজন করে আওয়ামী লীগ।
১১ ডিসেম্বর ২০২১, ০৩:০০ অপরাহ্ন
ডকইয়ার্ডের শ্রমিক থেকে দুঃসাহসী মুক্তিযোদ্ধা
মুক্তিযুদ্ধের ইতিহাসে একজন মুক্তিযোদ্ধাই একই খেতাব দুবার পেয়েছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী বীরপ্রতীক। এই মুক্তিযোদ্ধার অসম সাহসিকতা ও বীরত্বের ঘটনা শুনলে চোখ কপালে উঠবে যে কারোই। মুক্তিযুদ্ধের আগে যে জহুরুল হক মুন্সী ছিলেন নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের সাধারণ এক শ্রমিক, মুক্তিযুদ্ধে যোগ দিয়ে তিনিই হয়ে উঠলেন পাকিস্তানিদের সাক্ষাৎ যম। তার একের পর এক অপারেশনে পর্যুদুস্ত হয়েছিল পাকিস্তানি বাহিনী। কখনো কৃষকের বেশ, কখনো ভিক্ষুক, কখনো কলা বিক্রেতা, কখনো মাওলানার ছদ্মবেশে তিনি চালিয়েছেন শ্বাসরুদ্ধকর সব অপারেশন।
১১ ডিসেম্বর ২০২১, ০২:০৯ অপরাহ্ন
১১ ডিসেম্বর ১৯৭১: পাকিস্তানি হানাদার মুক্ত যশোরে প্রথম জনসভা
১১ ডিসেম্বর ১৯৭১ সাল, বাঙালি জাতির জন্য একটি স্মরণীয় দিন। পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে এদিন যশোরে প্রথম জনসভা অনুষ্ঠিত হয় টাউনহল ময়দানে। সেই জনসভায় মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমেদ যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। ওয়াশিংটন পোস্ট, লন্ডনের ডেইলি টেলিগ্রাফ ও নিউইয়র্ক টাইমস পত্রিকাসহ বহু বিদেশি সাংবাদিকরা উপস্থিত ছিলেন জনসভায়।
১১ ডিসেম্বর ২০২১, ০৫:২২ পূর্বাহ্ন
বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৫০তম শাহাদাতবার্ষিকী আজ
বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের ৫০তম শাহাদাতবার্ষিকী আজ ১০ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তিনি খুলনায় পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকারদের ছোড়া বোমায় দগ্ধ হয়ে শাহাদাতবরণ করেন।
১০ ডিসেম্বর ২০২১, ০৫:২৫ পূর্বাহ্ন
অজানা এক শহীদ বীর মুক্তিযোদ্ধার খোঁজে
পুকুরপাড়ের পাশেই ছোট খাল। দুয়ের মাঝে খানিকটা উঁচু পাড়। এই পুকুরের পাড়েই একটি কবর। ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে এই জায়গাটির নাম খোনার পুকুর। গ্রামের নাম দক্ষিণ সেকান্দরপুর।
১০ ডিসেম্বর ২০২১, ০২:৩৫ পূর্বাহ্ন
৯ ডিসেম্বর ১৯৭১: ‘কয়েকদিনের মধ্যেই ঢাকা মুক্ত হবে’
১৯৭১ সালের ৯ ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ মিশনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে মিশন প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী বলেন, ‘আগামী কয়েকদিনের মধ্যেই ঢাকা মুক্ত হবে। ঢাকার পতনের মধ্য দিয়ে আমাদের মাতৃভূমি হানাদার শত্রুদের কবল থেকে মুক্ত হবে। বাংলাদেশ মুক্ত হলেই মুক্তিবাহিনী থেমে যাবে না। পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে আক্রমণ প্রত্যাহার না করে তবে আমাদের মুক্তি বাহিনীর সঙ্গে ভারতীয় জওয়ানেরা পশ্চিম পাকিস্তানেও যুদ্ধ চালিয়ে যাবে।’
৯ ডিসেম্বর ২০২১, ০৬:৪৮ পূর্বাহ্ন
‘তাদের হাতে লাশের গ্রামে পরিণত হয় মানিকগঞ্জের তেরশ্রী’
মুক্তিযুদ্ধ চলাকালে দেশে যে কয়েকটি বর্বর হত্যাকাণ্ড ঘটেছে তার অন্যতম মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামের গণহত্যা। ১৯৭১ সালের ২২ নভেম্বর, সূর্য যখন পূব আকাশে উঁকি দিচ্ছিল, ঠিক সেসময় ঘিওর থেকে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা আক্রমণ চালায় জেলার প্রগতিশীল মানুষের আশ্রয়স্থল তেরশ্রী গ্রামে।
৯ ডিসেম্বর ২০২১, ০২:৫৮ পূর্বাহ্ন
৮ ডিসেম্বর ১৯৭১: ‘স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত সত্য’
মুক্তিযুদ্ধের ইতিহাসে ৮ ডিসেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন মুজিবনগর থেকে দেওয়া দেওয়া এক বেতার ভাষণে জাতির উদ্দেশে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ বলেন, 'স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ এখন একটি প্রতিষ্ঠিত সত্য। পাকিস্তানি হানাদাররা এখন প্রাণ বাঁচাতে পালাচ্ছে। বাংলাদেশে পাকিস্তানিদের পরাজয় এখন কেবল সময়ের অপেক্ষা।’
৮ ডিসেম্বর ২০২১, ০৩:৪২ অপরাহ্ন
আজ কুমিল্লা মুক্ত দিবস
আজ ঐতিহাসিক ৮ ডিসেম্বর, কুমিল্লা মুক্ত দিবস। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর দিবাগত রাতে ভারতীয় মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধা গেরিলারা ৩ দিক থেকে কুমিল্লা বিমানবন্দরে পাক বাহিনীর ২২ বেলুচ রেজিমেন্টের প্রধান ঘাঁটিতে আক্রমণ শুরু করেন।
৮ ডিসেম্বর ২০২১, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল পাকিস্তানি হানাদার মুক্ত হয় আজকের দিনে
আজ ৮ ডিসেম্বর। ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া শহর ও সরাইল উপজেলা।
৮ ডিসেম্বর ২০২১, ০২:২৩ পূর্বাহ্ন
৭ ডিসেম্বর ১৯৭১: নিরাপত্তা পরিষদে ফের সোভিয়েত ইউনিয়নের ভেটো
মুক্তিযুদ্ধের ইতিহাসে ৭ ডিসেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন প্রবাসী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বেতার ভাষণে বলেন, 'ঢাকা হানাদার মুক্ত হতে আর সময়ের প্রয়োজন হবে না। খুব শিগগির ঢাকা মুক্তিবাহিনীর দখলে আসবে। বাংলাদেশ এখন দিবালোকের মতোই সত্য। আমাদের প্রাণের নেতা বঙ্গবন্ধুও খুব শিগগির বাংলার বুকে ফিরে আসবেন।'
৭ ডিসেম্বর ২০২১, ১১:৫৩ পূর্বাহ্ন
আজ নোয়াখালী মুক্ত দিবস
আজ ৭ ডিসেম্বর। নোয়াখালী মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে স্থানীয় মুক্তিযোদ্ধা-জনতার প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী নোয়াখালী থেকে বিতাড়িত হয়।
৭ ডিসেম্বর ২০২১, ০২:৩৭ পূর্বাহ্ন
৬ ডিসেম্বর ১৯৭১: বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
মুক্তিযুদ্ধের ইতিহাসে ৬ ডিসেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন প্রথম দেশ হিসেবে ভারত আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। লোকসভার অধিবেশনে এদিন সকাল সাড়ে ১০টার দিকে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানের ঘোষণা করেন। এসময় লোকসভার সদস্যরা দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীর ঘোষণাকে স্বাগত জানান। একইসঙ্গে লোকসভার অধিবেশনে হর্ষধ্বনির সঙ্গে 'জয় বাংলা' স্লোগান উচ্চারিত হয়। এদিন ইন্দিরা গান্ধী অধিবেশনে তার বক্তব্যে বলেন, 'বাংলাদেশের জনগণ পাকিস্তানি স্বৈরতান্ত্রিক ও গণহত্যা নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করলো।'
৬ ডিসেম্বর ২০২১, ১১:২২ পূর্বাহ্ন
ঐতিহাসিক ‘যশোর রোড’ নিয়ে আর্ট ক্যাম্প, চলবে ২১ দিন
‘যশোর রোড’ মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সড়ক। ১৯৭১ সালে বাংলাদেশের শরণার্থীদের জন্য এই সড়কটিই হয়ে উঠেছিল বেঁচে থাকার স্বপ্ন পূরণের পথ। নিরাপদ আশ্রয়ের খোঁজে এই সড়ক দিয়ে তারা ভারতের পথে পাড়ি দেন। তাদের অনেকেই পথ চলার ক্লান্তি সহ্য করতে না পেরে মারা যান। যশোর রোডের প্রতিটি ধূলিকণাও যেন সেইসব শরণার্থীদের ক্লান্তি, দুর্ভোগ পোহানোর সাক্ষী।
৬ ডিসেম্বর ২০২১, ০৪:৫৭ পূর্বাহ্ন
যশোর শহর পাকিস্তানি হানাদারমুক্ত হয় আজকের দিনে
১৯৭১ সালের ৬ ডিসেম্বরকে আনন্দের সঙ্গে বরণ করে নিয়েছিলেন যশোরবাসী। যশোর শহরকে পাকিস্তানি হানাদারমুক্ত করা হয়েছিল এ দিন ভোরে। দেশের প্রথম পাকিস্তানি হানাদারমুক্ত জেলা শহর হওয়ার গৌরব অর্জন করে যশোর।
৬ ডিসেম্বর ২০২১, ০৪:৩১ পূর্বাহ্ন
৫ ডিসেম্বর ১৯৭১: ভারতের আনুষ্ঠানিক স্বীকৃতি কেবল সময়ের অপেক্ষা
মুক্তিযুদ্ধের ইতিহাসে ৫ ডিসেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের প্রতিরক্ষা সচিব কে বি লাল বলেন, 'বাংলাদেশ এখন সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম একটি দেশ। ভারত খুব শিগগির বাংলাদেশকে স্বীকৃতি দেবে। আমরা এরই মধ্যে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছি। আমরা মুক্তিবাহিনীর সঙ্গে কাজ করে পাকিস্তানি সামরিক বাহিনীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব।'
৫ ডিসেম্বর ২০২১, ০২:৩৫ অপরাহ্ন