গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করল পোল্যান্ড

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪৫ রুশ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড। পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
২৩ মার্চ ২০২২, ১২:২৮ অপরাহ্ন

ইউক্রেনে আরও কঠিন দিন আসবে: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, ইউক্রেনে সামনে আরও কঠিন দিন আসবে। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
২২ মার্চ ২০২২, ০৭:২৭ অপরাহ্ন

সম্পর্ক উন্নয়নে আলোচনায় রাশিয়া ও উত্তর কোরিয়া

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ইগর মর্গুলভ রাশিয়ায় নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
২২ মার্চ ২০২২, ০৭:০০ অপরাহ্ন

ইউক্রেনের সাংবাদিক রোশচিনাকে মুক্তি দিয়েছে রুশ সেনারা

ইউক্রেনীয় ওয়েবসাইট ইউক্রেইনস্কা প্রাভদা (ইউপি) জানিয়েছে, রাশিয়ান সেনারা সাংবাদিক ভিক্টোরিয়া রোশচিনাকে মুক্তি দিয়েছে। খবর বিবিসির।
২২ মার্চ ২০২২, ০৬:০৭ অপরাহ্ন

খেরসনে ৩ লাখ মানুষের খাবার ফুরিয়ে আসছে: ইউক্রেন

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো বলেন, দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের প্রায় তিন লাখ মানুষের খাদ্য ও চিকিৎসা সামগ্রী ফুরিয়ে আসছে।
২২ মার্চ ২০২২, ০৩:৪৯ অপরাহ্ন

খুনিদের আশ্রয়স্থল হবেন না: ইতালিকে জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ইতালির সংসদ সদস্যদের বলেছেন, আপনারা ভালো করেই জানেন- কারা সেনাদের যুদ্ধে যাওয়ার নির্দেশ দেয় এবং কারা এসব প্রচার করে। তাদের প্রায় সবাই ইতালিকে অবসরের জায়গা হিসেবে ব্যবহার করে। তাই আপনারা খুনিদের আশ্রয়স্থল হবেন না। খবর বিবিসির।
২২ মার্চ ২০২২, ০২:৩২ অপরাহ্ন

নিষেধাজ্ঞার মধ্যে আংশিকভাবে খুলল মস্কো স্টক এক্সচেঞ্জ

২৫ ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো মস্কো স্টক এক্সচেঞ্জ আংশিকভাবে চালু হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
২১ মার্চ ২০২২, ১১:৩৭ পূর্বাহ্ন

পুতিন একজন ‘মিথ্যাবাদী’: যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন ‘মিথ্যাবাদী’।
২১ মার্চ ২০২২, ১১:১৫ পূর্বাহ্ন

রাশিয়া ও চীনের সম্পর্ক আরও দৃঢ় হবে: লাভরভ

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ফলে চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। খবর বিবিসির।
১৯ মার্চ ২০২২, ০১:১২ অপরাহ্ন

নরওয়েতে বিমান দুর্ঘটনায় ৪ মার্কিন সেনা নিহত

নরওয়েতে বিমান দুর্ঘটনায় ৪ মার্কিন সেনা নিহত হয়েছেন। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরে শনিবার টুইটে এ কথা জানিয়েছেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
১৯ মার্চ ২০২২, ১০:৪২ পূর্বাহ্ন

চীন রাশিয়াকে সহায়তা করলে কী ‘পরিণতি’ হবে জানিয়েছেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন। যদি বেইজিং ইউক্রেনের শহর ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার সময় রাশিয়াকে বস্তুগত সহায়তা করে তাহলে তার ‘প্রভাব ও পরিণতি’ কী হবে তা শি’কে জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। খবর বিবিসি।
১৮ মার্চ ২০২২, ০৭:৪৬ অপরাহ্ন

মারিউপোলের কেন্দ্রস্থলে পৌঁছেছে যুদ্ধ

মারিউপোলের মেয়র ভাদিম বোইচেঙ্কো বলেছেন, যুদ্ধ শহরের কেন্দ্রস্থলে পৌঁছেছে। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
১৮ মার্চ ২০২২, ০৭:২৭ অপরাহ্ন

১০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে ৩ বাল্টিক দেশ

লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়া ১০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। শুক্রবার এসব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
১৮ মার্চ ২০২২, ০৬:২৫ অপরাহ্ন

এবার পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিলেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথার সুরে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
১৮ মার্চ ২০২২, ০৫:৫৬ অপরাহ্ন

ইউক্রেনে রাশিয়া জয়ী হবে: পুতিন

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের কেন্দ্রস্থলের মঞ্চে রাশিয়ার পতাকা হাতে ‘রাশিয়া, রাশিয়া, রাশিয়া, রাশিয়া’ স্লোগান দেওয়া হাজার হাজার মানুষকে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশ্রুতি দিয়েছেন, ইউক্রেনে ক্রেমলিনের সব লক্ষ্য অর্জন করা হবে। খবর রয়টার্স।
১৮ মার্চ ২০২২, ০৪:৫৭ অপরাহ্ন

শান্তি আলোচনার ব্যাপারে পুতিন সিরিয়াস নন: সাবেক রুশ প্রধানমন্ত্রী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনার ব্যাপারে ‘সিরিয়াস’ নন বলে মনে করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মিখাইল কাসিয়ানভ। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
১৮ মার্চ ২০২২, ০২:৪৮ অপরাহ্ন

রাশিয়াকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা সফল হবে না: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা বৈশ্বিক আধিপত্য অর্জন এবং রাশিয়াকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় ‘সফল হবে না’।
১৬ মার্চ ২০২২, ০২:৪১ অপরাহ্ন

বিজয়ের আগ পর্যন্ত আমরা অস্ত্র ছাড়ব না: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিজয়ের আগ পর্যন্ত আমরা কোনো অস্ত্র ছাড়ব না।
১৬ মার্চ ২০২২, ১২:৫০ অপরাহ্ন

ভিনিতসিয়ার টিভি টাওয়ারে রুশ রকেট হামলা, দাবি ইউক্রেনের

মধ্য ইউক্রেনের ভিনিতসিয়া শহরের একটি টিভি টাওয়ার রুশ সেনাদের রকেট হামলায় ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় যোগাযোগ সংস্থা। খবর সিএনএন।
১৬ মার্চ ২০২২, ১২:০২ অপরাহ্ন

ইউক্রেনের সমর্থনে ন্যাটো জোট ঐক্যবদ্ধ: স্টলটেনবার্গ 

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ ব্রাসেলসে এক বৈঠকে বলেছেন, ইউক্রেনের সমর্থনে ন্যাটো জোট ঐক্যবদ্ধ আছে। খবর বিবিসির।
১৬ মার্চ ২০২২, ১১:৩৬ পূর্বাহ্ন