পাঁচ দিনে ৫ হাজার ৭১০ রুশ সেনা নিহতের দাবি ইউক্রেনের

টানা ৫ দিনের তীব্র যুদ্ধে ৫ হাজার ৭১০ রুশ সেনা নিহতের দাবি করেছেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা।
১ মার্চ ২০২২, ১১:১০ পূর্বাহ্ন

রাশিয়ার ভ্যাকুয়াম বোমা ব্যবহারের বিষয়ে নিশ্চিত না যুক্তরাষ্ট্র

রাশিয়া ইউক্রেনে ক্লাস্টার ও ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ও মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ।
১ মার্চ ২০২২, ০৮:০২ পূর্বাহ্ন

কিয়েভের কাছাকাছি পৌঁছে গেছে রুশ কনভয়: মিডিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ সামরিক বহর পৌঁছে গেছে বলে জানিয়েছে ফ্রান্স ২৪, সাউথ চায়না মর্নিং পোস্ট ও আল জাজিরা।
১ মার্চ ২০২২, ০৭:৫১ পূর্বাহ্ন

‘ওয়ার বন্ড’ ছাড়বে ইউক্রেন

রাশিয়ার আগ্রাসন থেকে দেশকে রক্ষায় সশস্ত্র বাহিনীকে অর্থ প্রদানের জন্য আজ মঙ্গলবার থেকে বন্ড বিক্রির পরিকল্পনা করেছে ইউক্রেন সরকার।
১ মার্চ ২০২২, ০৭:৪৬ পূর্বাহ্ন

রুশ ২ উড়োজাহাজকে কানাডার আকাশসীমা থেকে সরে যাওয়ার নির্দেশ

কানাডা গতকাল তাদের আকাশসীমা থেকে ২টি রুশ উড়োজাহাজকে সরে যেতে বলেছে। যদিও উড়োজাহাজগুলো 'মানবতামূলক' ফ্লাইট হিসেবে নিজেদের চিহ্নিত করেছিল।
১ মার্চ ২০২২, ০৬:৫৬ পূর্বাহ্ন

ওখতিরকায় রুশ কামানের গোলায় ইউক্রেনের ৭০ সেনা নিহত

রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বৃহত্তম নগরী খারকিভের মধ্যবর্তী ওখতিরকা শহরে একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার কামান হামলায় ইউক্রেনের ৭০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন সেই অঞ্চলের প্রধান।
১ মার্চ ২০২২, ০৬:১৯ পূর্বাহ্ন

বসফরাস ও দারদানেলেস প্রণালী দিয়ে যুদ্ধজাহাজ চলতে দেবে না তুরস্ক

বসফরাস ও দারদানেলেস প্রণালী দিয়ে কোনো যুদ্ধজাহাজ অতিক্রম না করার জন্য কৃষ্ণ সাগর তীরবর্তী ও এর বাইরের দেশগুলোকে সতর্ক করেছে তুরস্ক।
১ মার্চ ২০২২, ০৬:০৯ পূর্বাহ্ন

ন্যাটো-যুক্তরাষ্ট্র বৈঠক: রুশ আগ্রাসন বৈশ্বিক নিরাপত্তাকে অবজ্ঞা করছে

ন্যাটোর সামরিক নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি।
১ মার্চ ২০২২, ০৫:১৯ পূর্বাহ্ন

ইউক্রেন থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে চীন

রাশিয়ার আগ্রাসনের মধ্যে অবশেষে ইউক্রেন থেকে নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে চীন।
১ মার্চ ২০২২, ০৪:৫১ পূর্বাহ্ন

রাশিয়ায় সিনেমা মুক্তি দেবে না ডিজনি

ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাশিয়ায় সিনেমা মুক্তি বন্ধ করার ঘোষণা দিয়েছে ডিজনি।
১ মার্চ ২০২২, ০৪:৩১ পূর্বাহ্ন

রাশিয়া থেকে লেনদেন ব্লক করলো মাস্টারকার্ড

ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে নিজস্ব পেমেন্ট গেটওয়ে থেকে রাশিয়ার একাধিক লেনদেন ব্লক করার দাবি করেছে মাস্টারকার্ড।
১ মার্চ ২০২২, ০৪:০৫ পূর্বাহ্ন

‘গুপ্তচরবৃত্তি’র অভিযোগে জাতিসংঘের ১২ রুশ কর্মীকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র

‘গুপ্তচরবৃত্তি’র অভিযোগে জাতিসংঘের ১২ রুশ কর্মীকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র।
১ মার্চ ২০২২, ০৪:০০ পূর্বাহ্ন

৪০ মাইল দীর্ঘ সামরিক কনভয় নিয়ে কিয়েভের পথে রুশ বাহিনী: স্যাটেলাইট ইমেজ

প্রায় ৪০ মাইল দীর্ঘ সামরিক কনভয় নিয়ে রুশ বাহিনী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে বলে স্যাটেলাইট ইমেজে দেখা গেছে।
১ মার্চ ২০২২, ০২:৩৩ পূর্বাহ্ন

কিয়েভ থেকে পশ্চিমে লভিভে দূতাবাস সরিয়ে নিচ্ছে ফ্রান্স

ইউক্রেনে ফ্রান্সের দূতাবাস রাজধানী কিয়েভ থেকে পশ্চিমের শহর লভিভে সরিয়ে নেওয়া হচ্ছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভ লু দ্রিয়া সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫২ অপরাহ্ন

রাশিয়া বা ইউক্রেন কাউকেই ছাড়তে পারব না: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, 'তুরস্ক রাশিয়া বা ইউক্রেন কারো সঙ্গেই সম্পর্ক ছিন্ন করতে পারবে না।'
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২১ অপরাহ্ন

ইউক্রেনকে নিরপেক্ষ রাখতে পারলে সমাধান: ম্যাঁখোকে পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোর সঙ্গে টেলিফোনে আলাপ করেন। এ সময় পুতিন ইউক্রেনে আগ্রাসনের সমাধানের বিষয়ে দেশটির নিরপেক্ষ থাকার বিষয়ে জোর দেন।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৭ অপরাহ্ন

সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন আলোচনা

বেলারুশে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধি দলের মধ্যে সোমবারের আলোচনা শেষ হয়েছে। তবে এ আলোচনায় কোনো সিদ্ধান্ত আসেনি।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৫ অপরাহ্ন

‘যথেষ্ট হয়েছে’- সাধারণ পরিষদের জরুরি বৈঠকে জাতিসংঘের মহাসচিব

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে জরুরি বৈঠকে মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, 'যথেষ্ট হয়েছে'। তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে হবে।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪১ অপরাহ্ন

ইউক্রেনকে আরও ২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবে কানাডা

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এবং প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ জানিয়েছেন, কানাডা ইউক্রেনে আরও ২৫ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা পাঠাবে।  
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩০ অপরাহ্ন

আকাশসীমা বন্ধ, জেনেভায় নিরস্ত্রীকরণ সভায় যাচ্ছেন না রুশ পররাষ্ট্রমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সভা ও নিরস্ত্রীকরণ বিষয়ক সভায় যাচ্ছেন না রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আকাশসীমায় নিষেধাজ্ঞা থাকায় তিনি এ সফর বাতিল করেছেন।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০২ অপরাহ্ন