কূটনীতিকের ‘বড়দিনের কার্ড বিনিময়’ ও মন্ত্রীদের অমৃতবচন!

কে না জানেন, কূটনীতির নিজস্ব এক ভাষা আছে, যাকে বলা হয় কূটনৈতিক ভাষা। অভিধানের ভাষার সঙ্গে এই ভাষা সবসময় নাও মিলতে পারে। এই ভাষা এতোই স্পর্শকাতর যে, সামান্য এদিক-ওদিক হলেই ছোট বিষয়েও লঙ্কাকাণ্ড ঘটে যেতে পারে। সে কারণেই যারা কূটনৈতিক দায়িত্ব পালন করেন তাদের ভাষা এবং ভাষা ব্যবহারের ওপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। এত কিছুর পরও কখনো কখনো এমন কিছু ঘটনার সাক্ষাৎ মেলে যেখানে বিশেষ কোনো দেশের কূটনীতিক অন্য দেশের কূটনীতিক কিংবা সাধারণ মানুষের কথা বলতে গিয়ে এমন শব্দ ব্যবহার করে বসেন, তাতে দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল ধরার আশঙ্কা দেখা দেয়। এই ধরনের ঘটনা দুটো কারণে ঘটতে পারে। এক: অসাবধানতা, দুই: ইচ্ছাকৃত। দ্বিতীয়টির ক্ষেত্রে যিনি তা ব্যবহার করেন তার সচেতন প্রয়াসই থাকে প্রতিপক্ষকে দুর্বল করে দেওয়া, যার চূড়ান্ত উদ্দেশ্য হলো দ্বিতীয় পক্ষ থেকে কিছু বাড়তি সুবিধা আদায় করা।
২১ মে ২০২২, ০৯:২৫ পূর্বাহ্ন

মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে এত আইন কেন?

গণমাধ্যম নিয়ন্ত্রণ করার জন্য, বা বলা যায় তাকে দমন করে রাখার জন্য দেশে অনেক আইন আগে থেকেই আছে; এরপরও নতুন নতুন আইন কানুন পাস করার যে তোড়জোড় চলছে, তাতে কারো মনে হতে পারে সরকার যে খাতগুলোকে আটকে দেওয়া দরকার বলে ভাবছে, তার মধ্যে সবার আগে সাংবাদিকদের ‘স্থবির’ করা দরকার।
২০ মে ২০২২, ১০:৩৮ পূর্বাহ্ন

বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগ দূর করুন

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন, কারণ উজান থেকে আসা পানি এবং ভারী বর্ষণের ফলে অনেক গ্রাম ও শহরে বন্যার পানি প্রবেশ করেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট ও সুনামগঞ্জ। সুরমা ও কুশিয়ারা নদীর পানি এক সপ্তাহ ধরে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অঞ্চল থেকে যেসব খবর পাওয়া যাচ্ছে তাতে একটি ভয়াবহ চিত্র উঠে এসেছে। বিপুল সংখ্যক রাস্তা, বাড়িঘর এবং ফসলি জমি প্লাবিত হয়েছে। মানুষ বন্যার পানিতে আটকা পড়ছেন অথবা বন্যা কেন্দ্রগুলোতে আশ্রয় নিচ্ছেন। খাদ্য এবং অন্যান্য মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব তৈরি হয়েছে। এলাকার স্কুলগুলো হয় বন্ধ বা আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। অনেক বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ নেই। এই পরিস্থিতিতে মানুষ অবর্ণনীয় কষ্টে আছেন।
২০ মে ২০২২, ০৪:২৮ পূর্বাহ্ন

ইউপিআর সুপারিশ বাস্তবায়ন কতদূর?

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ইউনিভার্সাল পিরিওডিক রিভিউয়ের (ইউপিআর) তৃতীয় পর্বের আওতায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার ৪ বছর পূর্ণ হলো।
১৯ মে ২০২২, ০৩:৩৬ অপরাহ্ন

টাকা পাচার অব্যাহত থাকবে?

বাংলাদেশ টাকা 'রপ্তানিকারক' দেশ, হাসি-রসিকতার বিষয়বস্তু হয়ে উঠেছে। ৫১টি পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালনার ১ বছরের বাজেট ১০ হাজার ৫১৫ কোটি ৭১ লাখ টাকা। পি কে হালদার একাই আত্মসাৎ করে পাচার করেছে ১০-১১ হাজার কোটি টাকা।
১৯ মে ২০২২, ০৪:৪১ পূর্বাহ্ন

মিতব্যয়ী হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে স্বাগত জানাই

ক্রমবর্ধমান বৈশ্বিক অস্থিতিশীলতা ও সংকট মোকাবিলায় সরকারি কর্মকর্তা, বেসরকারি খাত এবং সার্বিকভাবে জনগণকে মিতব্যয়ী হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর আহ্বানের আমরা পুনর্ব্যক্ত করছি।
১৯ মে ২০২২, ০২:৪৪ পূর্বাহ্ন

অর্থ কেন পাচার হয়?

বন্ধুপ্রতিম রাজীব আহসান একজন চলচ্চিত্র পরিচালক। কয়েকদিন আগে আড্ডার সময় তিনি বলছিলেন কানাডা প্রবাসী তার এক পরিচিত মানুষের গল্প। উন্নত জীবনের আশায় যিনি কানাডায় পাড়ি জমিয়েছিলেন। পৈতৃক জমি বিক্রি করে কিছু টাকা জোগাড় করেন এবং তাই নিয়ে যান।
১৮ মে ২০২২, ১০:৩১ পূর্বাহ্ন

আ. লীগের মধ্যে মতবিরোধ থাকবে না ভাবাদের স্বর্গে বা নরকে বাস করা উচিত: আল মাহমুদ স্বপন

চলতি বছরের শেষের দিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে। আগামী বছর জাতীয় নির্বাচন। নির্বাচন ও জাতীয় কাউন্সিল ঘিরে তৃণমূল পর্যায় থেকে দল গোছাতে শুরু করেছে দেশের সবচেয়ে পুরনো এই দলটি।
১৮ মে ২০২২, ০৫:০৬ পূর্বাহ্ন

ঝুঁকিতে আমাদের খাদ্য নিরাপত্তা

বিশ্ববাজার যেভাবে অস্থির হচ্ছে এ অবস্থায় বাংলাদেশ সরকারের এখনই তৎপর হওয়া প্রয়োজন। বিশেষ করে ভারত গত ১৩ মে গম রপ্তানি নিষিদ্ধ করার পর বাংলাদেশকে স্বল্প ও মধ্য মেয়াদে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরও বেশি মনোযোগ দিতে হবে।
১৮ মে ২০২২, ০২:০৮ পূর্বাহ্ন

কিছু মানুষ কি সারাক্ষণ সরকার ‘উৎখাতের’ চেষ্টা করছেন?

চলতি মাসের শুরুর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মন্তব্য করেছিলেন। তার বক্তব্যে লুকিয়ে থাকা প্রচ্ছন্ন বেদনার কারণেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত মাসে তার দেওয়া এক বক্তব্যের সূত্র ধরেই এসব কথা বলেন তিনি।
১৭ মে ২০২২, ০৫:৩৯ পূর্বাহ্ন

‘ক্লিন ইমেজের’ প্রার্থীরা কোথায়?

নির্বাচনে রাজনৈতিক দলগুলো ‘ক্লিন ইমেজের’ প্রার্থীদের মনোনয়ন দেবে, এটা সম্ভবত আমাদের অতিরিক্ত চাওয়া। অভিজ্ঞতায় দেখা যায়, একবার নির্বাচিত হয়ে ক্ষমতার স্বাদ পাওয়ার পর কেউ আগের ‘ক্লিন ইমেজ’ ধরে থাকতে পারবেন, তার কোনো নিশ্চয়তা নেই। তবুও ‘ক্লিন ইমেজের’ প্রার্থী সাধারণত জয়ের পথে নিজে যেমন এগিয়ে থাকেন, তেমনি দলকেও এগিয়ে রাখেন।
১৭ মে ২০২২, ০২:১০ পূর্বাহ্ন

পি কে হালদার কেন কানাডায় অবস্থানকে নিরাপদ মনে করেননি?

বাংলাদেশের আর্থিক খাতের বৃহত্তম কেলেঙ্কারির প্রধান হোতা প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) কয়েকজন সহযোগীসহ ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এই অভিযান পরিচালনা করে। পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন।
১৬ মে ২০২২, ০৯:৪৯ পূর্বাহ্ন

গম রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা হতাশাজনক

ভারতের গম রপ্তানি বন্ধ করে দেওয়ার খবরটি আমাদের জন্য দুঃখজনক। ভারতীয় গমের একক বৃহত্তম আমদানিকারক বাংলাদেশ। এ ছাড়া, গম বাংলাদেশে দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত খাদ্যশস্য। ইতোমধ্যে দেশে ভোজ্যতেলের দাম বেড়েছে। পাশাপাশি চলছে এর সংকট, যদিও এর কিছুটা কৃত্রিমভাবে তৈরি। কিন্তু এরমধ্যেই এখন গম কিনতেও বাড়তি দাম দেওয়ার প্রস্তুতি নিতে হবে।
১৬ মে ২০২২, ০৫:১৮ পূর্বাহ্ন

শ্রীলঙ্কা: বাঁচতে হলে শিখতে হবে…

মানুষ দুভাবে শেখে। প্রথমত দেখে, দ্বিতীয়ত ঠেকে। শ্রীলঙ্কায় এখন যা হচ্ছে, সেটা দেখে আমরা শিখছি। এই দেখা থেকে না শিখলে আমরা দ্রুতই ঠেকে যাব এবং সেই ঠেকে শেখাটি অধিকতর কঠিন হবে।
১৫ মে ২০২২, ০৫:৫৪ পূর্বাহ্ন

তেল মজুদকারীদের বিরুদ্ধে শুধু অভিযানেই কাজ হবে না

বোতলের গায়ে লেখা দামের চেয়ে অনেক বেশি দামে ভোজ্যতেল বিক্রি করা অবৈধ মজুদদারদের বিরুদ্ধে সরকারের যে অভিযান চলছে আমরা তার প্রশংসা করি। ঈদুল ফিতরের আগে দেশজুড়ে খুচরা দোকান থেকে রান্নার তেল প্রায় উধাও হয়ে যায়। নতুন দাম ঘোষণার আগেই বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পূর্বে কম দামে কিনে রাখা তেল মজুদদাররা অনেক বেশি দামে বিক্রি শুরু করে। এতে চরম দুর্ভোগ তৈরি হয় সাধারণ মানুষের জন্য, যারা ইতোমধ্যে মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতেই হিমশিম খাচ্ছেন।
১৫ মে ২০২২, ০৪:৪৫ পূর্বাহ্ন

পাঠের সংস্কৃতির চেয়ে পথের সংস্কৃতি তরুণদের বিপথগামী করছে

৬ মাসের বাচ্চাকে ৬ বছর পরে দেখলে পার্থক্যটা সহজেই ধরা যায়। এবারের ঈদ স্মৃতিতে একযুগ আগের বদলে যাওয়া আঞ্চলিক সংস্কৃতি চোখে ধরা পড়েছে ঠিক সেরকমই। হাত বাড়ালেই মাদকের ছোঁয়া এখন ওপেন সিক্রেট ব্যাপার। মাদক সিন্ডিকেটের হাতে বন্দী এলাকার সাধারণ মানুষ। কিশোর-তরুণরা মারাত্মকভাবে মাদকের বলি হচ্ছে। এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কিশোর গ্যাংদের দৌরাত্ম্য এতো বেশি ছড়িয়ে পড়ছে যে, মানুষ গড়ার কারিগর শিক্ষকরা পর্যন্ত হিমশিম খাচ্ছেন এ পেশায় দায়িত্ব পালনে।
১৪ মে ২০২২, ০৯:৩৬ পূর্বাহ্ন

‘তেলা মাথায় ঢালো তেল, শুকনো মাথায় ভাঙো বেল’

আমার দাদা একজন আইনজীবী ছিলেন। কলকাতায় কাজ থেকে অবসর নেওয়ার পর গ্রামের বাড়ি নীলফামারী জেলায় নিজ গ্রামে এসে বাস করা শুরু করেছিলেন। বাসায় তদারকির অনেক লোক থাকা সত্ত্বেও দাদা নিজ হাতেই বাড়ির বাগান, গাছগাছালি, গোয়াল ঘর ইত্যাদি দেখাশোনা করতেন। তবে এসব কাজ করার সময় তার সঙ্গে থাকতেন হজো বেটা নামের এক ব্যক্তি। হজো বেটার কাজ ছিল দাদাকে সঙ্গ দেওয়া এবং দাদা যে কাজ করবেন, তাতে সায় দেওয়া।
১৩ মে ২০২২, ০৭:৩১ পূর্বাহ্ন

ইসরায়েলের দায়মুক্তির কি শেষ নেই?

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যার ঘটনায় আমরা ক্ষুব্ধ।
১৩ মে ২০২২, ০৬:৩৭ পূর্বাহ্ন

আমরা অতি দ্রুত বিপজ্জনক অবস্থার দিকে যাচ্ছি: মইনুল ইসলাম

অর্থনৈতিকভাবে দেউলিয়া রাষ্ট্রে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়েছে শ্রীলঙ্কায়। পতন হয়েছে প্রভাবশালী কর্তৃত্ববাদী পরিবার সরকারের।
১৩ মে ২০২২, ০৩:১৬ পূর্বাহ্ন

কারাদণ্ডের বিকল্প হিসেবে প্রবেশনে সুফল মিলছে দেশে: মানোন্নয়নে করণীয়

বাংলাদেশে ২০১৮ সাল ছিল মাদকের বিরুদ্ধে যুদ্ধের বছর। তখন পত্রিকার পাতা জুড়ে শত শত গ্রেপ্তারের খবর। আদালত আর কারাগারগুলোতে ছিল মাদক চোরাকারবারি ও সেবনকারীদের উপচে পড়া ভিড়। ঠিক সেই কঠিন সময়ে একজন মাদকসেবী কলেজ শিক্ষার্থীকে দণ্ডিত হওয়ার পরেও স্রোতের বিপরীতে বাড়িতে থেকে সংশোধনের সুযোগ দেন রাজশাহীর তৎকালীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
১২ মে ২০২২, ০১:৫৮ অপরাহ্ন