তিস্তা
তিস্তায় বিলীন ৩০০ মিটার সড়ক, দুর্ভোগে নদীপাড়ের মানুষ
তিস্তা নদীর ভাঙনে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের ডান তীরে একটি কাঁচা সড়কের প্রায় ৩০০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
তিস্তায় সামান্য পানি বাড়লেই তীর উপচে প্লাবিত হচ্ছে জনপদ
প্রকৌশলী আহসান হাবিব জানান, বাংলাদেশের অংশে তিস্তা নদীতে কখনো পূর্ণাঙ্গ ড্রেজিং হয়নি। ফলে নদীর বুকে পলি জমে শুষ্ক মৌসুমে নদীটি পাঁচ থেকে আটটি পৃথক চ্যানেলে বিভক্ত হয়ে যায়। বর্ষায় কিছু চ্যানেল একীভূত হলেও নদীর ভরাট তলদেশের কারণে পানি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
১৫ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
ফের বিপৎসীমা ছাড়াল তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল
ভারী বর্ষণ ও উজানের ঢলে আবারো তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল সোমবার বিকেল থেকে পানি বাড়তে শুরু করে এবং সন্ধ্যা ৬টার পর বিপৎসীমা অতিক্রম করে।
১৪ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
দুধকুমার নদের বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নতুন এলাকা, দ্রুত বাড়ছে ধরলার পানি
কুড়িগ্রামে দুধকুমার নদের তীররক্ষা বাঁধ ভেঙে পড়েছে। তীব্র স্রোতে বাঁধের একটি অংশ ভেঙে পড়ার পর লোকালয়ে পানি ঢুকে নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
৩০ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
লালমনিরহাটে তিস্তার পানি এখন বিপৎসীমার নিচে
ডালিয়ায় তিস্তার পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। সকাল ৯টায় এই পয়েন্টে পানি সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ০২ মিটার। এর আগে সকাল ছয়টায় ছিল ৫২ দশমিক ০৪ মিটার।
২৪ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
তিস্তার স্রোতে ধসে যাচ্ছে সুরক্ষা বাঁধ, হুমকিতে সেতু ও সড়ক
তিস্তায় পানি বেড়ে যাওয়ায় শনিবার সন্ধ্যা থেকে সেতুর উত্তর-পশ্চিম অংশের প্রায় ৮০০ মিটার সুরক্ষা বাঁধে এই ভাঙন শুরু হয়। আজ সকাল ৯টা পর্যন্ত বাঁধের প্রায় ৩৫ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। সেখানে গভীর একটি গর্তও তৈরি হয়েছে।
২১ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তাপাড়ে মশাল মিছিল
‘তিস্তা নদী মরে যেতে বসেছে। আমরাও মরে যেতে বসেছি। তিস্তা না বাঁচলে আমরাও বাঁচব না। আমাদের বাঁচান, আমাদের তিস্তাকে বাঁচান।’
১৮ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা
উজান থেকে আসা ঢলে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমারসহ বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে।
২২ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিলাবৃষ্টিতে তিস্তা-ব্রহ্মপুত্র চরে পাকা ধানের ব্যাপক ক্ষতি
লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার তিস্তা ও ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে আকস্মিক শিলাবৃষ্টিতে পাকা বোরো ধান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
প্রতি একরে খরচ মাত্র ৪৮০ টাকা, সার–কীটনাশকেও সাশ্রয়
নদীর পানি ব্যবহারে কৃষকের সার ও কীটনাশকের খরচও অনেকাংশে কমে গেছে। কারণ, খালের মাধ্যমে আসা নদীর পানির সঙ্গে প্রচুর পলিমাটি থাকে, যা প্রাকৃতিকভাবেই জমির উর্বরতা বাড়ায়।
২২ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
তিস্তা মহাপরিকল্পনা: উত্তরের হৃদয়ে জাগ্রত স্বপ্ন
ছবিটা কল্পনা করুন। সালটা ২০৪০। সকালের কোমল রোদে ঝিলমিল করছে তিস্তা নদীর পানি। কিন্তু এ তো সেই পুরনো তিস্তা নয়, যে শুষ্ক মৌসুমে মৃতপ্রায় হয়ে যায় আর বর্ষায় হয়ে ওঠে উন্মত্ত ধ্বংসযজ্ঞের মূর্তিমান প্রতীক। এ যেন এক নতুন তিস্তা!
৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
তিস্তা মহাপরিকল্পনার দাবি: মশাল প্রজ্বালনের পর এবার ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচি
৩০ অক্টোবর সকাল ১১টায় রংপুর বিভাগের পাঁচ জেলার তিস্তাপাড়ের মানুষ একযোগে ১৫ মিনিট নীরবে দাঁড়িয়ে প্রতিবাদ জানাবেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘স্তব্ধ রংপুর’।
২২ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন
তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পেটে গেল ২৩০ ঘর
জেলা প্রশাসন এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, গত পাঁচ দিনে (৭ থেকে ১১ অক্টোবর) তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের ভাঙনে ২৩০টি পরিবার গৃহহীন হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে ১৬০টি, লালমনিরহাটে ৪০টি, রংপুরে ২০টি এবং নীলফামারীতে ১০টি পরিবার তাদের বসতভিটা হারিয়েছে।
১২ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
‘বান হইলেও কষ্ট, পানি নামি গেইলেও কষ্ট’
বন্যার পানিতে আশপাশের ঘাসের জমিগুলো তলিয়ে রয়েছে। এ কারণে গবাদিপশুরু খাদ্য যোগাতে হিমশিম খাচ্ছেন তারা। ‘তিস্তাপাড়ে খুব কষ্ট হয়। এটে হামার জন্ম। তিস্তাপাড় ছাড়ি এ্যালা কোনটে যাই,’ তিনি বলেন।
৭ অক্টোবর ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
বরাদ্দ সংকটে কুড়িগ্রামের ৩ গ্রাম তিস্তার ভাঙনে বিলীনের শঙ্কা
তিস্তা নদীর ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের বাসিন্দারা।
২১ আগস্ট ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
প্রাচুর্যের তিস্তা এখন প্রায় শূন্য, পেশা ছেড়েছেন হাজারো জেলে
মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১০ সালেও তিস্তায় প্রায় ১৭ হাজার জেলে মাছ ধরতেন। সেই সংখ্যা এখন দুই হাজারে নেমে এসেছে। যারা এখনো পেশা ছাড়েননি, তাদের আয় কমেছে ৫০ থেকে ৮০ শতাংশ।
২০ আগস্ট ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
তিস্তার ওপর নির্মিত সেতুর নাম দেওয়া হলো ‘মওলানা ভাসানী সেতু’
এ সেতুর মূল কাঠামো নির্মাণে ব্যয় হয়েছে ৩৬৭ কোটি টাকা। আর সংযোগ সড়ক, নদীশাসন, কালভার্ট ও জমি অধিগ্রহণে খরচ হয়েছে আরও ৩৬৩ কোটি ৮৫ লাখ টাকা। তিস্তা নদীর বুকে এটি তৃতীয় সড়ক সেতু এবং এটিই সবচেয়ে বড়।
২০ আগস্ট ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
তিস্তা-দুধকুমারপাড়ে পানি কমলেও দুর্ভোগ কমেনি
বন্যার পানিতে ভেসে আসা বালু কৃষিজমিতে পুরু স্তর তৈরি করেছে। এতে আমন ধানের বড় ক্ষতি না হলেও সবজিখেত নষ্ট হয়েছে। অনেক কৃষকের ঘরবাড়ি, হাঁস-মুরগি ও গবাদিপশু ভেসে গেছে। কারও কারও বাড়ির উঠানে মাটি দেবে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত।
১৬ আগস্ট ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
তিস্তা সড়ক সেতু রক্ষা বাঁধে ধস
এই ধসে লালমনিরহাট-রংপুর সড়কে যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ঝুঁকিতে পড়েছে। পাশাপাশি আশপাশের অন্তত তিনটি গ্রামের এক হাজারেরও বেশি পরিবারের বসতভিটা ও কৃষিজমি সরাসরি ভাঙনের হুমকিতে রয়েছে।
১৫ আগস্ট ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
দু কূল ছাপিয়ে বইছে তিস্তা-দুধকুমার, লক্ষাধিক মানুষ পানিবন্দি
গবাদিপশু ও আসবাবপত্র নিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন সরকারি রাস্তা ও পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর। কেউ কেউ পলিথিন মোড়ানো ঝুপড়ি তৈরি করে অস্থায়ীভাবে বসবাস করছেন।
১৪ আগস্ট ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন