মুখ ফিরিয়ে নিচ্ছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান, বিকল্প খুঁজছে রাশিয়া
ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্বের বিভিন্ন দেশ। নিষেধাজ্ঞার এই তালিকা নেহায়েত কম লম্বা নয়—তেল, গ্যাস, বিলাসী পণ্য, ভদকা, বাণিজ্য, অর্থনীতি, ভ্রমণ এমনকি ব্যক্তি বিশেষ পর্যন্ত রয়েছে এই তালিকায়। এর বিপরীতে ক্রমাগত হুমকি এবং পাল্টা নিষেধাজ্ঞার মাধ্যমে ক্রেমলিনও জানিয়েছে, তারা মুখ বুজে পাশ্চাত্যের সব নিষেধাজ্ঞা মেনে নেওয়ার পাত্র না।
২৮ মার্চ ২০২২, ১২:০৪ অপরাহ্ন
উড়োজাহাজের চেয়েও দ্রুতগতিতে ছুটবে হাইপারলুপ ট্রেন
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের মরুভূমিতে ২০২০ সালের নভেম্বরে প্রথমবারের মতো একটি যাত্রীবাহী ট্রেনের পরীক্ষা সম্পন্ন করে ভার্জিন হাইপারলুপ নামের একটি প্রতিষ্ঠান। ট্রেনটির গতি ছিল বোয়িং-৭৪৭ বিমানের চেয়েও বেশি। এ ছাড়া চৌম্বকীয় প্রযুক্তিতে ট্রেনটি পরিচালিত হওয়ায় একদিকে যেমন পরিবেশবান্ধব হবে, অন্যদিকে পরিচালনা ব্যয়ও অনেক কম হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
২৫ মার্চ ২০২২, ০৬:৩৭ পূর্বাহ্ন
এখনই চালু হচ্ছে না জিপির ই-সিম
ই-সিম পরিষেবা চালুর ঘোষণা দিলেও তা স্থগিত রেখেছে গ্রামীণফোন (জিপি)। চলতি মাসের ৭ তারিখে প্রাথমিকভাবে পরিষেবাটি চালু করার ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত গ্রাহকের হাতে পৌঁছায়নি ই-সিম।
১৮ মার্চ ২০২২, ০৫:৩২ পূর্বাহ্ন
এখন থেকে অব্যবহৃত ডেটা-টকটাইম যোগ হবে পরের প্যাকেজে
এখন থেকে মোবাইল ফোনের অব্যবহৃত ডেটা-টকটাইম পরের প্যাকেজে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
১৫ মার্চ ২০২২, ০৫:১৫ অপরাহ্ন
সাইবার হামলা থেকে যেভাবে ঘটতে পারে পারমাণবিক যুদ্ধ
বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না নামলেও পশ্চিমা শক্তিগুলো একজোট হয়ে কূটনৈতিক ও বাণিজ্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই পারমাণবিক হামলার কথা আলোচনায় এলেও এখন সেসব ছাপিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে সাইবার যুদ্ধ। ইউক্রেন ও রাশিয়ার সাইবার যুদ্ধ কীভাবে পারমাণবিক যুদ্ধে গড়াতে পারে তা নিয়ে আলোচনার আগে কিছু প্রাসঙ্গিক কথা।
১৫ মার্চ ২০২২, ১২:১৭ অপরাহ্ন
জো রোগান বিতর্ক এবং স্পটিফাইয়ের বিবর্তন
ঘটনার সূত্রপাত হয় যেবার জো রোগানের পডকাস্টে অতিথি হয়ে আসেন ভাইরাসবিদ ড. রবার্ট মেলন। ৩১ ডিসেম্বর প্রচারিত এপিসোডে ড. মেলন সরাসরি নিজের ভ্যাকসিনবিরোধী অবস্থান তুলে ধরেন। মেলন বলেন, যারা ইতোমধ্যে কোভিড আক্রান্ত হয়েছেন, তাদের ভ্যাকসিন নেওয়ার কোনো দরকার নেই। তার এই বক্তব্যের আগুনে ঘি ঢালেন রোগানের আরও বেশ কিছু অতিথি, যারা সরাসরি মাস্ক এবং লকডাউনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন।
৮ মার্চ ২০২২, ০৪:১৬ অপরাহ্ন
টিকটকের মোহমায়া
টিকটক খুলতেই কোনো এক গানের সঙ্গে ঠোঁট মেলানো এক মেয়ের ভিডিও যেন লাফিয়ে উঠল আমার মুঠোফোনের পর্দায়। এরপর গানের তালে একটু একটু করে তার চেহারা বদলে গেল, এক পর্যায়ে পুরো মুখটা ভরে উঠল লালচে মাকড়সার জালে। মনে হল এর সঙ্গে তো কথা বলতেই হয়! ভাগ্য ভালো, মিনিট দুয়েক খুঁজেই জেনে ফেললাম মেয়েটার নাম সানজিনা ইসলাম লুপিতা।
৮ মার্চ ২০২২, ০১:৫৩ অপরাহ্ন
মহামারির পর ফেসবুকভিত্তিক ব্যবসার ৭০ শতাংশের নেতৃত্বে নারী
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে করোনাভাইরাস মহামারি আঘাত হানার পর চালু হওয়া ফেসবুকভিত্তিক ব্যবসার ৭০ শতাংশেরই নেতৃত্বে আছেন নারী উদ্যোক্তারা।
৮ মার্চ ২০২২, ১০:৫১ পূর্বাহ্ন
সোশ্যাল মিডিয়া-ওটিটি খসড়া রেগুলেশন বাতিলে আন্তর্জাতিক ৪৫ সংগঠনের চিঠি
প্রস্তাবিত ডিজিটাল, সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্ম রেগুলেশনের খসড়া বাতিল ও পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে আন্তর্জাতিক ৪৫টি অধিকার সংগঠনের জোট।
৮ মার্চ ২০২২, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বোচ্চ কল ড্রপ টেলিটকের: বিটিআরসি
রাজধানীর ২ সিটি করপোরেশন এলাকা ছাড়া ঢাকা বিভাগের সব জেলায় স্ট্যান্ডার্ড কল সাকসেস রেট এবং কল ড্রপ রেট নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর টেলিটক।
২ মার্চ ২০২২, ০৪:০৮ অপরাহ্ন
দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করবে গ্রামীণফোন
দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করেছে মুঠোফোন অপারেটর গ্রামীণফোন।
১ মার্চ ২০২২, ০১:৩৯ অপরাহ্ন
অব্যবহৃত ডেটা-টকটাইম যোগ হবে ১৫ মার্চের পর থেকে
মোবাইলের অব্যবহৃত ডেটা ও টকটাইম নতুন প্যাকেজে ১ মার্চ থেকে নয়, যোগ হবে আগামী ১৫ মার্চের পর থেকে।
১ মার্চ ২০২২, ১১:৪৫ পূর্বাহ্ন
বেনামে দাতাদের কাছ থেকে লাখ লাখ বিটকয়েন আসছে ইউক্রেনে
ক্রিপ্টোকারেন্সি বিশ্লেষকরা জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করার জন্য বেনামে অন্তত ৯ মিলিয়ন ডলার বিটকয়েন দান করা হয়েছে।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০৬ অপরাহ্ন
ফেসবুক কি সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠান হতে চায়?
‘ফেসবুক’ বা ‘মেটা’ সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘকাল ধরে রাজত্ব করে আসা এক প্রতিষ্ঠানের নাম। আলফাবেট, অ্যামাজন, অ্যাপল কিংবা মাইক্রোসফটের মতো বিশ্বের নামকরা সব প্রতিষ্ঠানের চেয়ে কোনো অংশে কম নয়। বরং মাস্টারপ্ল্যানের দিক দিয়ে এসব প্রতিষ্ঠানের চেয়ে অনেক এগিয়ে রয়েছে মেটা। যার পুঁজি হচ্ছে গ্রাহকদের ব্যক্তিগত ডেটা এবং কৌশলে তাদের ম্যানিপুলেট করার দক্ষতা। জনসম্মুখে উন্নত প্রযুক্তির দুয়ার খুলে দেওয়ার সম্ভাবনা দেখালেও বিগত পরিকল্পনাগুলোর উদ্দেশ্য বলছে ভিন্ন কথা।
২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৬ অপরাহ্ন
অব্যবহৃত ডেটা-টকটাইম নতুন প্যাকেজে যোগ হবে ১ মার্চ থেকে
মোবাইল ডেটা এবং অন্যান্য প্যাকেজে ব্যাপক পরিবর্তন আনতে প্রস্তুত টেলিকম নিয়ন্ত্রক সংস্থা। এই পরিবর্তনের ফলে অপারেটরদের অফারের সংখ্যা কমে যাবে এবং গ্রাহকরা তাদের বর্তমান প্যাকেজের অব্যবহৃত ডেটা পরবর্তী প্যাকেজের সঙ্গে পেয়ে যাবেন।
২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২০ পূর্বাহ্ন
ডিজিটাল সাম্রাজ্যবাদের সামাজিক-রাজনৈতিক প্রভাব
মহামারির কারণে সৃষ্ট নিউ নরমাল পরিস্থিতিতে সমাজ, সংস্কৃতি ও রাজনীতির সঙ্গে একটি গভীর সম্পর্কের সৃষ্টি হয়েছে। তথ্য শেয়ার, মানবীয় যোগাযোগ, তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ ও গবেষণা প্রক্রিয়াকে তরান্বিত করতে ইন্টারনেট ও ইনোভেশনের প্রভাব অপরিহার্য। বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে ব্যক্তিগত প্রচারণা ও জনসংযোগের কাজে ব্যবহার করা হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো ডিজিটাল মাধ্যম। পাশাপাশি ভূ-রাজনৈতিক ক্ষমতার লড়াইয়েও বিশেষ ভূমিকা রাখছে প্রভাবশালী এ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
২২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪২ অপরাহ্ন
ফাইভ-জি নেটওয়ার্ক বাড়াতে ১,০৫৯ কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে সরকার
সারা দেশে ফাইভ-জি পেতে অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক গড়ে তোলার অবকাঠামো নির্মাণে ১ হাজার ৫৯ কোটি টাকার প্রকল্প হাতে নিতে যাচ্ছে সরকার। আগামীকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প প্রস্তাবটি উপস্থাপন করা হবে।
২১ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৯ অপরাহ্ন
পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝাতে অস্ট্রেলিয়ার শিশুদের জন্য ‘মাইনক্রাফ্ট’ গেম
কোমলমতি শিশুদের পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝাতে অস্ট্রেলিয়ার মাইনক্রাফট নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে বিশেষ একটি ভিডিও গেম। যেটি খেলতে খেলতে শিশুরা জানতে পারবে পৃথিবী জনসংখ্যা বৃদ্ধি ও বন উজাড়ের মতো মানবসৃষ্ট কারণে হওয়া প্রাকৃতিক দুর্যোগগুলোর বিষয়ে। এ ছাড়া গেমটির মাধ্যমে শিশুরা আসন্ন ধ্বংসাত্মক পরিস্থিতি মোকাবিলার শিক্ষাও পাবে।
১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০৩ অপরাহ্ন
দৈনন্দিন জীবন সহজ করতে ৫ স্মার্ট অ্যাপ
হাতে একটা স্মার্টফোন থাকলেই সেটা থেকে সর্বোচ্চ সুবিধা পাওয়া সম্ভব হয় না। তার জন্য জানা থাকতে হয় ব্যবহার বিধি ও প্রয়োজনীয় অ্যাপ সম্পর্কে স্পষ্ট ধারণা। তাহলে অ্যাপগুলো ব্যবহারের মাধ্যমে দৈনন্দিন জীবনকে আরও বেশি সহজ ও সময় সাশ্রয়ী করা সম্ভব হয়। ২০২২ সালে এরকম কিছু অ্যাপ জায়গা করে নিতে পারে আপনার প্রিয় অ্যান্ড্রোয়েড ফোনে। যা আপনার নিত্যদিনের কাজকে করবে সহজ ও সময় সাশ্রয়ী।
১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪২ পূর্বাহ্ন
বাড়ছে কিউআর কোডের ব্যবহার, জেনে নিন সুবিধা-অসুবিধা
বর্তমান সময়ে মোবাইল ব্যাকিং এর সুবাদে কিউআর কোড আমাদের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছে। বাংলাদেশের বিভিন্ন দোকানে ফোন নম্বর স্ক্যান করতে, কোনো ওয়েব সাইটের লিংকে প্রবেশ করতে কিউআর কোডের ব্যাবহার দেখা যায়। তবে করোনা মহামারির প্রভাবে কিউআর কোড আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে—এর স্পর্শহীন বৈশিষ্ট্যের কারণে।
১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৬ অপরাহ্ন