২০২০ সালে নজর থাকবে যে সব সিনেমার দিকে
২০১৯ সাল চলচ্চিত্রের জন্য সুখকর ছিলো না। মোট ৪০টি সিনেমা মুক্তি পেয়েছিলো এক বছরে। হতাশায় মেঘ জমে ছিলো চলচ্চিত্রের পুরোটাজুড়ে। ২০২০ সালে চলচ্চিত্রের সেই মেঘ কেটে যাবে এমন প্রত্যাশা চলচ্চিত্র সংশ্লিষ্টদের। বেশ কয়েকটি মানসম্মত ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে এই বছরে। এই সিনেমাগুলো মুক্তি পেলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে- এমন প্রত্যাশা অনেকেই।
১ জানুয়ারি ২০২০, ০৬:৪০ পূর্বাহ্ন
সংগীতের এক বিষণ্ণ বছর
২০১৯ সাল সংগীতের জন্য ছিল হতাশার বছর, সংগীতাঙ্গন ক্রমাগত মন্দার দিকে এগিয়ে যাচ্ছে। কমে আসছে গান প্রকাশের সংখ্যা। ঈদ বা উৎসবে গান প্রকাশের সংখ্যা একেবারে কমে এসেছে।
২৯ ডিসেম্বর ২০১৯, ১০:৫১ পূর্বাহ্ন
মুক্তি ৪০, ব্যবসাসফল ১
২০১৯ সাল বাংলা চলচ্চিত্রের জন্য অশনিসংকেতের বছর। এক বছরে মুক্তি পেয়েছে মাত্র ৪০টি চলচ্চিত্র, যা বিগত বছরগুলোর তুলনায় কম। গত বছর মুক্তি পেয়েছিলো ৫৬টি সিনেমা।
২৪ ডিসেম্বর ২০১৯, ০৯:২৭ পূর্বাহ্ন
প্রত্যাশা পূরণ করবে কি বছর শেষের ৪ ছবি?
চলতি বছরে এখন পর্যন্ত মুক্তি পেয়েছে মোট ৪১টি চলচ্চিত্র। সেগুলোর মধ্যে একমাত্র ‘পাসওয়ার্ড’ ব্যবসাসফল হয়েছে। অন্যগুলোর মধ্যে কিছু ছবি প্রশংসিত, কিছু ছবি একেবারে মুখ থুবড়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বছর শেষ হওয়ার আগে আরও চারটি ছবি মুক্তির তালিকায় রয়েছে।
২০ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৮ পূর্বাহ্ন
‘রাজা-বাদশার ছেলে-মেয়েরা এসব করে, তুই পারবি না’
কৃষক পরিবারের সন্তান চিত্রপরিচালক কাজী হায়াৎ গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন ১৯৪৭ সালে। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন সিনেমার মানুষ হবেন। স্বনামধন্য পরিচালক মমতাজ আলীর সহকারী হিসেবে সিনেমায় কাজ শুরু করেন কাজী হায়াৎ। ধীরে ধীরে ঢাকায় সিনেমার সেরা পরিচালকদের একজন হয়ে উঠেন তিনি।
১৯ ডিসেম্বর ২০১৯, ১১:১৪ পূর্বাহ্ন
৩ বছর ধরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নেই মুক্তিযুদ্ধের ছবি
২০১৫ সালে ‘অনিল বাগচীর একদিন’ ও ‘বাপজানের বায়স্কোপ’ যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়। দুটি চলচ্চিত্রই মুক্তিযুদ্ধভিত্তিক। ‘অনিল বাগচীর একদিন’ পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। রিয়াজুল রিজু পরিচালিত ‘বাপজানের বায়স্কোপ’ শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ আটটি বিভাগে পুরস্কার লাভ করে। ছবির কাহিনি লিখেছেন মাসুম রেজা। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
১৩ ডিসেম্বর ২০১৯, ০৫:৫৩ পূর্বাহ্ন
যুগে যুগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফিরিয়ে দিয়েছেন যারা
এবারের জাতীয় পুরস্কারের আয়োজনে ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ না করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেতা মোশাররফ করিম। তার দাবি ছিলো ‘কমলা রকেট’ ছবিতে তিনি কৌতুক চরিত্রে অভিনয় করেননি। এই কারণে পুরস্কার প্রত্যাহার চেয়ে তথ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন জনপ্রিয় এই অভিনেতা। কর্তৃপক্ষ তার চিঠি গ্রহণ করে নেন।
১২ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৮ পূর্বাহ্ন
‘সমিতি-সমিতি খেলা না কমলে সিনেমার কোনো উন্নতি হবে না’
বাংলা সিনেমার অন্যতম নায়ক শাকিব খান চতুর্থবারের মতো ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ পেলেন। ‘সত্তা’ সিনেমার জন্য যৌথভাবে তিনি ‘শ্রেষ্ঠ অভিনেতা’ নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে ‘বীর’ নামে নতুন ছবির শুটিংয়ে ব্যস্ততার মাঝেই আজ (১১ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের একটি ক্লাবের আয়োজনে দুঃস্থ ও অনাথ শিশুদের সাহায্যের জন্য পারফর্ম করবেন শাকিব খান ও কলকাতার শ্রবান্তী।
১১ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৮ পূর্বাহ্ন
‘আমি যেটা গেয়েছি সেই গানটা লতাজির জন্য সুর করেছিলাম’
একটা আশাজি (আশা ভোঁসলে) গাইবেন, আদনান সামির সঙ্গে একটা দ্বৈত গেয়েছি। রাহাত ফতেহ আলি গেয়েছেন একটা, হরিহরন গেয়েছে, একটা একক থাকবে আমার কণ্ঠে। আমি যেটা গেয়েছি সেই গানটা লতাজির জন্য বানিয়েছিলাম।
৯ ডিসেম্বর ২০১৯, ১১:০৫ পূর্বাহ্ন
'পুলিশের সম্মানিত অনেকেই শিল্পী সমিতিতে এসে চা খেয়েছেন, ঘুরে ঘুরে সব দেখেছেন'
পরপর দুইবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। নির্বাচনের আগে ও পরে তার নামে বেশ কিছু অনিয়ম, অভিযোগের কথা শোনা গিয়েছিলো। সেগুলো নিয়ে প্রথমবারের মতো তিনি মুখোমুখি হয়েছেন দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে।
৫ ডিসেম্বর ২০১৯, ০৯:৪১ পূর্বাহ্ন
চিকিৎসার জন্য রাজশাহীর ফ্ল্যাট বিক্রি করেছেন এন্ড্রু কিশোর
রাজশাহী শহরে নিজের ফ্ল্যাট বিক্রি করেছেন এন্ড্রু কিশোর। ক্যান্সারের চিকিৎসার খরচ যোগাতে নিজের শহরে কেনা ফ্ল্যাটটিও বিক্রি করতে হয়েছে তাকে।
৩ ডিসেম্বর ২০১৯, ১১:৫৯ পূর্বাহ্ন
এন্ড্রু কিশোরকে নিয়ে প্রতারণার ফাঁদ!
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের জন্যে আর্থিক সহায়তা চেয়ে ব্যাংকে ভুয়া অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠেছে।
৩০ নভেম্বর ২০১৯, ১০:৪৬ পূর্বাহ্ন
‘সমুদ্রের ঢেউয়ের সঙ্গে খেলা করা অতো সহজ ছিলো না’
স্টার সিনেপ্লেক্স প্রযোজিত প্রথম সিনেমা ‘ন ডরাই’ আজ (২৯ নভেম্বর) মুক্তি পাচ্ছে। তানিম রহমান অংশু পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ ও সুনেরাহ বিনতে কামাল। সার্ফিং নিয়ে বাংলাদেশে নির্মিত প্রথম সিনেমা এটি।
২৯ নভেম্বর ২০১৯, ০৫:১৮ পূর্বাহ্ন
সংসারের শিকল থেকে বেরিয়ে আসার গল্প
স্টার সিনেপ্লেক্স প্রযোজিত প্রথম সিনেমা “ন ডরাই” ২৯ নভেম্বর (শুক্রবার) মুক্তি পাচ্ছে। পরিচালনা তানিম রহমান অংশু পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ ও সুনেরাহ বিনতে কামাল। সার্ফিং নিয়ে বাংলাদেশে নির্মিত প্রথম সিনেমা এটি। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে “ন ডরাই”।
২৮ নভেম্বর ২০১৯, ০১:০০ অপরাহ্ন
‘সিনেমার নায়ক হব না বলে বাড়ি ছেড়ে পালিয়েছিলাম’
শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর সংগীতাঙ্গনে ২০ বছর অতিবাহিত করেছেন। গায়ক জীবনে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। গানের পাশাপাশি প্রথমবারের মতো দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
২৮ নভেম্বর ২০১৯, ১২:৪৬ অপরাহ্ন
‘অনেক মেয়েকে দেখেছি বোরখা পরে লুকিয়ে সার্ফিং করে’
বাংলাদেশে প্রথমবার সার্ফিং নিয়ে নির্মিত ছবি ‘ন ডরাই’ আগামী ২৯ নভেম্বর মুক্তি পাবে। স্টার সিনেপ্লেক্স প্রযোজিত প্রথম সিনেমাটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। ‘ন ডরাই’ ছবিটি মুক্তির আগে পরিচালক ছবিটির অনেক বিষয় ভাগাভাগি করলেন দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে।
২৭ নভেম্বর ২০১৯, ১০:১৮ পূর্বাহ্ন
দেবের ‘মিশন সিক্সটিন’
সাফটা চুক্তি কিংবা যৌথ প্রযোজনা নয়, বাংলাদেশের একক প্রযোজিত সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার নায়ক দেব। রাজধানীর একটি অভিজাত ক্লাবে আজ (২৬ নভেম্বর) সন্ধ্যায় ওই সিনেমার ঘোষণা দেওয়া হবে।
২৬ নভেম্বর ২০১৯, ০৯:১২ পূর্বাহ্ন
অমিতাভ রেজার প্রথম মিউজিক ভিডিও, সঙ্গে সাফা কবির
প্রথমবারের মতো মিউজিক ভিডিও পরিচালনা করলেন আয়নাবাজি খ্যাত পরিচালক অমিতাভ রেজা। এতে মডেল হয়েছেন সাফা কবির। ‘হর্ষ’ শিরানামের এই গানটি গেয়েছেন সাব্বির নাসির।
২৪ নভেম্বর ২০১৯, ০১:৪৪ অপরাহ্ন
‘যে কোনো মুহূর্তে আমার জীবনের ওপর হামলা করতে পারে’
'আমার শেষ কথা হলো আমি বলেছি, যে আইন ঘোষণা হয়েছে সেটার বাস্তবায়ন হতে হবে। সেটা দেখে আমরা পদক্ষেপ নিব। আইন বাস্তবায়ন না হলে দেশের জনগণকে নিয়ে, বাচ্চাদের নিয়ে রাস্তায় নেমে পড়ব।'
২৩ নভেম্বর ২০১৯, ১১:৫৩ পূর্বাহ্ন
‘আমার কারো সঙ্গে কিছুই নেই’
এ সময়ের দর্শকপ্রিয় নায়ক আরিফিন শুভ। চরিত্রের প্রয়োজনে নিজেকে আমূল পাল্টে ফেলতে পারেন তিনি। অভিনয়, মেধা আর ফ্যাশন দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। নতুন প্রজন্মের দর্শকরাও পছন্দ করেন তাকে। শুভর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘ছুঁয়ে দিলে মন’, ‘মুসাফির’, ‘ঢাকা আ্যাটাক’, ‘আহা রে’ এবং ‘সাপলুডু’।
২২ নভেম্বর ২০১৯, ০৭:০৫ পূর্বাহ্ন