আমাদের অনেকেরই স্যান্ডেল ছিঁড়ে যায়!
মঞ্চে আলো এসে পড়তেই নড়েচড়ে বসেন সবাই। মুগ্ধ হওয়ার বাসনা নিয়ে স্থিরচোখ মঞ্চের দিকে। শুরু হয়ে যায় সংলাপ আর আবহসংগীতের লহরী। অন্য কোনদিকে মনোযোগ সরানো যায় না। সব মনোযোগ মঞ্চের দিকে টেনে রাখে। মঞ্চের মধ্যেই একটু একটু করে রচিত হতে থাকে নতুন একটা উপন্যাস। নাটকের আলো, কলা-কুশলী, আবহসংগীত ও পোশাক রচনা করতে থাকে সেই উপন্যাস। দর্শকরা একটু একটু করে পাঠ করতে থাকেন তা। উন্মোচিত হতে থাকে অধ্যায়ের পর নতুন অধ্যায়। আমরা চলে যাই ১৯৮৫ সালের ভেতরে। সেখান থেকে কখনো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে। আবার ১৯৭৩ সালের মধ্যে ঢুকে পড়ি অনায়াসে। এমন মুগ্ধ যাত্রা চলতেই থাকে। তবে অনেক দর্শক উচ্চকিত আবহসংগীতের কারণে সংলাপের সবটা গ্রহণ করতে পারেননি। তবে পরিবেশনার মুগ্ধতার কারণে অনেককিছু চাপা পড়ে যায়।
২৮ মার্চ ২০১৯, ০৫:৪০ পূর্বাহ্ন
দেশের সব সিনেমা হল বন্ধ রাখার ঘোষণা
আগামী ১২ এপ্রিল থেকে দেশের সব সিনেমা হল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।
১৩ মার্চ ২০১৯, ১০:০৭ পূর্বাহ্ন
‘যদি একদিন’ নারী দিবসে
৮ মার্চ নারী দিবসে মুক্তি পেয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত চলচ্চিত্র ‘যদি একদিন’। ছবিটিতে নায়ক হিসেবে রয়েছেন তাহসান খান এবং তাসকিন। তাদের দুজনের বিপরীতে রয়েছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী।
৮ মার্চ ২০১৯, ০৪:১২ পূর্বাহ্ন
‘অপু’ হচ্ছেন শুভ
বাংলাদেশের নায়ক আরিফিন শুভ ‘অপু’ চরিত্রে অভিনয় করবেন। কলকাতার পরিচালক শুভ্রজিৎ মিত্র ‘অপরাজিত’ উপন্যাসের শেষ ১০০ পৃষ্ঠা অবলম্বনে ‘অভিযাত্রিক-দ্য ওয়ান্ডার লাস্ট অব অপু’ নামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সেখানে অপু চরিত্রে থাকছেন শুভ।
২০ জানুয়ারি ২০১৯, ০৯:৪৩ পূর্বাহ্ন
মনোনয়ন কিনে হঠাৎ আলোচনায় চিত্রনায়িকা মৌসুমী
হঠাৎ করে আওয়ামী লীগের মনোনয়ন কিনে আলোচনায় নায়িকা মৌসুমী। সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন ১৬ জানুয়ারি। মনোনয়ন কেনার পর থেকেই চারদিকে নানা আলোচনা শুরু হয়েছে। তাই সাংবাদিক সম্মেলন করে রাজনীতিতে আসা প্রসঙ্গে খোলামেলা কথা বললেন তিনি।
১৮ জানুয়ারি ২০১৯, ১১:৪৫ পূর্বাহ্ন
শাকিব খান বললেন- ‘তাদের মুখোশ খুলে গেছে’
“সমাজে কিছু মানুষ মুখোশ পড়ে থাকেন, নিজেদের চারপাশে জাল বিছিয়ে রাখেন- যাতে অন্যরা তাকে আশীর্বাদ বলে মনে করেন। আসলে তাদের মধ্যে এমন কিছুই নেই। যখন মুখোশ খুলে পড়ে ও চারপাশের মিথ্যেগুলো প্রকাশিত হয়ে যায় তখন তার আসল রূপ বের হয়ে আসে। তখন তার পাশে কেউ থাকেন না।”
১৬ জানুয়ারি ২০১৯, ১০:৫১ পূর্বাহ্ন
অপেক্ষা নতুন ছবির
২০১৮ সালটি ঢাকাই চলচ্চিত্রের জন্য খুব সন্তোষজনক ছিলো না। সারাদেশে মুক্তি পেয়েছিলো ৫৬টি চলচ্চিত্র। এর মধ্যে দেশীয় ছবির সংখ্যা ছিলো ৪৮টি এবং আমদানি করা বাংলা ছবি ছিলো ৮টি। এগুলোর মধ্যে খুব বেশি ছবি ব্যবসাসফল হয়নি।
১ জানুয়ারি ২০১৯, ১১:১১ পূর্বাহ্ন
তারকাদের কে, কোথায় ভোট দেবেন
আগামীকাল ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। অন্য সবার মতো নির্বাচন নিয়ে তারকাদের মাঝে রয়েছে উৎসবের আমেজ। তারকরা নিজ নিজ এলাকায় ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন।
২৯ ডিসেম্বর ২০১৮, ১০:২৯ পূর্বাহ্ন
শবনম ফারিয়ার বিয়ে
বিয়ে করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নতুন বছরের ১ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।
১৭ ডিসেম্বর ২০১৮, ০৯:২০ পূর্বাহ্ন
সিনেমা দেখার কোনো হল নেই জামালপুর সদরে!
আর কোন সিনেমা হল থাকলো না জামালপুর জেলা সদরে। বিভিন্ন সংকটে একে একে বন্ধ হয়ে গেছে সেগুলো।
১১ ডিসেম্বর ২০১৮, ১০:২১ পূর্বাহ্ন
অনুশোচনায় দগ্ধ রাক্ষস!
টুকরো-টুকরো কয়েকটি গল্প, ছোট-ছোট অনেক চরিত্রের বুনন। অথচ তাদের গন্তব্য এক জায়গাতেই। অনেক চরিত্রের রং ছড়িয়ে একটি মাত্র গল্পই বলা হয়েছে ‘দহন’ ছবিটি জুড়ে। অনেক চেনা-দেখা সেই কাহিনিটি অদ্ভুত সুন্দরভাবে রূপালি পর্দার জন্য বুনেছেন পরিচালক রায়হান রাফী।
৯ ডিসেম্বর ২০১৮, ০৭:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপনে শাকিব খান
আবার বিজ্ঞাপনে দেখা যাবে শাকিব খানকে। টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান বাংলালিংকের একটি বিজ্ঞাপনের মডেল হচ্ছেন তিনি।
৫ ডিসেম্বর ২০১৮, ১০:০৮ পূর্বাহ্ন
‘আসলে তিনি কি ক্রিমিনাল, নাকি ভিকটিম?’
৩০ নভেম্বর ‘দহন’ ছবিটি মুক্তি পেয়েছে দেশের ৪৭টি সিনেমা হলে। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় অভিনয় করছেন সিয়াম ও পূজা চেরি।
৩০ নভেম্বর ২০১৮, ০৭:৫৬ পূর্বাহ্ন
‘৩০ বছরের আক্ষেপ মুছে গেলো এক নিমিষেই’
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মিয়াভাই-খ্যাত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক)। ঢাকা-১৭ (গুলশান-বনানী ও ক্যান্টনমেন্ট) আসন থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
২৬ নভেম্বর ২০১৮, ০৭:৩৭ পূর্বাহ্ন
একলা মানুষের গান
একলা একা একজন মানুষের কষ্টের নীরবতা বোনা হয়েছে গানটির পরতে পরতে। এটি শুনতে-শুনতে বা দেখতে-দেখতে বুকের কোথাও যেনো হাহাকার জন্ম নেয়।
২০ নভেম্বর ২০১৮, ১১:০৯ পূর্বাহ্ন
শাফকাত আমানাত আলী ভাসালেন সুরের মুগ্ধতায়
গত রাতে শেষ হয়েছে আন্তর্জাতিক লোকসংগীত উৎসব-২০১৮ এর তিন দিনের আয়োজন। চমকের মধ্য দিয়ে পর্দা নেমেছে অনুষ্ঠানের। চতুর্থবারের মতো রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসেছিল লোকসংগীতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই আয়োজন।
১৮ নভেম্বর ২০১৮, ০৮:৫৮ পূর্বাহ্ন
শাহেনশাহ-র সঙ্গে প্রথম দেখা লায়লার
সূর্যের আলোয় কিছুটা নরমের ছোঁয়া। হেমন্তের বিকাল। হালকা শীতের আমেজ ছড়িয়ে রয়েছে চারদিকে। জ্যাম ঠেলে এফডিসির ভেতরে প্রবেশ করতেই অন্যদিনের চেয়ে একটু ভিড় লক্ষ্য করা গেল। এর আসল কারণটা জানা গেলো একটু পরে। এফডিসিতে চলছে শাকিব খানের শুটিং। তাই ছড়িয়ে রয়েছে একটু উষ্ণতা।
১৫ নভেম্বর ২০১৮, ০১:৫৮ অপরাহ্ন
শেখ হাসিনা ও তার বাবার গল্প
‘হাসিনা- এ ডটার’স টেল’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৬ নভেম্বর। এটি পরিচালনা করেছন পিপলু খান। প্রাথমিকভাবে দেশের চারটি সিনেমা হলে মুক্তি দেওয়া হবে ছবিটি।
১৩ নভেম্বর ২০১৮, ১১:৩৫ পূর্বাহ্ন
নির্বাচন নিয়ে শাকিব খানের নতুন সিদ্ধান্ত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার কথা গতকাল (১০ নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের জানিয়েছিলেন ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান। সে খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর হৈচৈ পড়ে যায় তার ভক্তদের মধ্যে। রাত শেষে তিনি জানান নির্বাচন নিয়ে তার নতুন সিদ্ধান্তের কথা।
১১ নভেম্বর ২০১৮, ১০:২৪ পূর্বাহ্ন
‘নায়ক’ কেনো দেখতে হবে?
‘নায়ক’ ছবিটা কি নতুন কিছু দিয়েছে দর্শকদের? তাহলে চলুন উত্তরটির খোঁজ নেওয়া যাক। নতুন অনেক কিছু পাওয়া ছবিটির মধ্যে ডুব দিলে। প্রথমটি হলো বাপ্পীর নতুন লুক। এমনভাবে তাকে আগে দেখা যায়নি। ছবির চরিত্রে, পোশাকে রয়েছে আধুনিকতা। সময়কে ধরতে চাওয়ার একটা চেষ্টা করা হয়েছে।
২৪ অক্টোবর ২০১৮, ০৮:০৫ পূর্বাহ্ন