ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৮৬৬

স্টার অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৬ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ২০১ জন মারা গেছেন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৬৬ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৬৭ হাজার ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি এলাকায় দুজন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছে।

তাদের মধ্যে ৪ জন পুরুষ ও দুজন নারী।