বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার
গোল করে সমতায় ফেরানোর পর উদযাপন করতে গিয়ে বিপদ ডেকে আনলেন ইসরায়েলের ফরোয়ার্ড সাইদ আবু ফারচি। অস্ট্রিয়ার বিপক্ষে নেশনস লিগের ম্যাচে কর্নার পতাকা হাতে বন্দুক তাক করার ভঙ্গি করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ২০ বছর বয়সী এই ফুটবলারকে। শেষ পর্যন্ত ১০ জনের ইসরায়েলকে ৩-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়া।
গোল করে দলকে সমতায় ফেরানোর আনন্দটা মুহূর্তেই পরিণত হলো হতাশায়। অস্ট্রিয়ার বিপক্ষে নেশনস লিগের ম্যাচে গোল করার পর কর্নার পতাকা তুলে বন্দুক চালানোর ভঙ্গিতে উদযাপন করেছিলেন ইসরায়েলের ফরোয়ার্ড সাইদ আবু ফারচি। সেই উদযাপনের শাস্তি হিসেবে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাঁকে মাঠ থেকে বের করে দেন রেফারি। শেষ পর্যন্ত ১০ জনের ইসরায়েলকে ৩-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়া।
লিনৎসের রাইফাইসেন অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে অস্ট্রিয়াকে এগিয়ে দিয়েছিলেন রোমানো শ্মিড। বিরতির পর ৫৫ মিনিটে হেডে গোল করে ইসরায়েলকে সমতায় ফেরান আবু ফারচি।
গোলের পরই কর্নারের দিকে দৌড়ে যান ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেখানে কর্নার পতাকার খুঁটি হাতে তুলে সেটিকে বন্দুকের মতো ব্যবহার করে গুলি ছোড়ার ভঙ্গিতে উদযাপন করেন তিনি।
ততক্ষণে অবশ্য একবার হলুদ কার্ড দেখে ফেলেছিলেন আবু ফারচি। গোলের মাত্র চার মিনিট আগেই তাকে হলুদ কার্ড দেখানো হয়েছিল। ফলে উদযাপনের জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন রেফারি। লাল কার্ড দেখায় ইসরায়েল ১০ জনের দলে পরিণত হয়।
একজন কম নিয়ে শেষ পর্যন্ত অস্ট্রিয়ার চাপ সামলাতে পারেনি ইসরায়েল। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফিলিপ মভেনি গোল করে অস্ট্রিয়াকে আবার এগিয়ে দেন। পল ভানারের ক্রস থেকে বল পেয়ে জালে পাঠান তিনি। যোগ করা সময়ে সাসা কালাইদজিচ কাছ থেকে গোল করে অস্ট্রিয়ার জয় নিশ্চিত করেন।