উইম্বলডন থেকে বিদায় নিলেন ফেদেরার

ফেদেরারকে ৬-৩, ৭-৬ (৭-৪) ও ৬-০ সেটে উড়িয়ে দিয়েছেন পোল্যান্ডের হুরকাৎজ।
৭ জুলাই ২০২১, ১০:২৭ অপরাহ্ন

চোখের জলে উইম্বলডন থেকে বিদায় নিলেন আহত সেরেনা

সেবাশুশ্রূষা নিয়ে ফিরলেও বেশিক্ষণ চালিয়ে যেতে পারেননি যুক্তরাষ্ট্রের ৩৯ বছর বয়সী এই তারকা।
৩০ জুন ২০২১, ০৭:৫৫ পূর্বাহ্ন

উইম্বলডন থেকেও নাম প্রত্যাহার ওসাকার

মাঠে দারুণ ছন্দে থাকলেও সময়টা ভালো যাচ্ছে না জাপানী টেনিস তারকা নাওমি ওসাকার। মানসিক অবসাদে কিছু দিন ফ্রেঞ্চ ওপেন থেকে বাধ্য হয়ে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। প্রত্যাশা ছিল ফিরবেন উইম্বলডন দিয়ে। শেষ পর্যন্ত এ আসরেও দেখা যাবে না তাকে। তবে ঘরের মাঠে আগামী অলিম্পিকে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন ২৩ বছর বয়সী এ জাপানী তারকা।
১৮ জুন ২০২১, ১০:৪৪ পূর্বাহ্ন

উইম্বলডনে থাকছেন না নাদাল, খেলবেন না অলিম্পিকেও

উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের তিন নম্বর বাছাই রাফায়েল নাদাল। পাশাপাশি টোকিও অলিম্পিকেও খেলবেন না এ স্প্যানিশ তারকা। সামাজিক মাধ্যম টুইটারে বৃহস্পতিবার বিষয়টি নিজেই জানিয়েছেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ তারকা।
১৭ জুন ২০২১, ১২:৪৫ অপরাহ্ন

উইম্বলডন: করোনায় কমছে চ্যাম্পিয়নদের টাকা, বাড়ছে সাধারণদের

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত বছর উইম্বলডন আয়োজনই সম্ভব হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গতবারই প্রথম। এবার যথা সময়েই ঐতিহ্যবাহী এ আসর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে উইম্বলডন কর্তৃপক্ষ। তবে বদলে যাচ্ছে টাকার পরিমাণ। সিঙ্গেলসে চ্যাম্পিয়নদের টাকার পরিমাণ কমছে। আর সে বাড়তি টাকা দেওয়া হবে অংশগ্রহণ করা অন্য সব সদস্যদের। এমনই এক দারুণ উদ্যোগ নিতে যাচ্ছে ১৫৩ বছর পুরনো এ সংস্থাটি।
১৭ জুন ২০২১, ১১:৪৯ পূর্বাহ্ন

অসাধারণ প্রত্যাবর্তনে ফরাসি ওপেন জিতে নিলেন জোকোভিচ

যদি প্রশ্ন করা হয়, রোলাঁ গারোঁর রাজা কে? তাতে এক বাক্যে সবাই বলবেন রাফায়েল নাদালের নাম। সেই নাদালকে সেমি-ফাইনালে হারিয়ে এসেছেন জোকোভিচ। সেই জোকোভিচ কি আর এতো সহজে হাল ছেড়ে দেওয়ার মতো খেলোয়াড়। পুরো বিশ্বকে দেখিয়ে দিলেন কেন তিনি বিশ্বের এক নম্বর খেলোয়াড়। প্রথম দুই সেট হেরে পরের তিন সেট জিতে পেলেন ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ।
১৩ জুন ২০২১, ০৫:২০ অপরাহ্ন

ফরাসি ওপেনের নতুন রানি ক্রেইচিকোভা

জয়ের পর উচ্ছ্বসিত ক্রেইচিকোভা বলেছেন, সবকিছু অবিশ্বাস্য লাগছে তার কাছে।
১২ জুন ২০২১, ০৩:৩৮ অপরাহ্ন

‘সেরা টেনিস খেলে’ নাদালকে হারিয়ে ফাইনালে জোকোভিচ

পুরুষ এককের দ্বিতীয় সেমিফাইনালে ৩-১ সেটে জিতেছেন বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় জোকোভিচ।
১১ জুন ২০২১, ০৯:২৮ অপরাহ্ন

সেমি-ফাইনালে নাদালের সামনে জুকোভিচ

প্যারিসে বুধবার রাতে বিশ্বের এক নম্বর টেনিস তারকা জুকোভিচ বের্রেত্তিনিকে ৬-৩, ৬-২ ও ৬-৭, ৭-৫ সেটে হারিয়েছেন।
১০ জুন ২০২১, ০৭:৩৯ পূর্বাহ্ন

ফরাসি ওপেনের সেমি-ফাইনালে নাদাল

ইতিহাস গড়ার আরও কাছাকাছি চলে এলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। পৌঁছে গেছেন ফরাসি ওপেনারের সেমি-ফাইনালে। আর মাত্র দুটি জয় পেলেই এককভাবে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামের নতুন রেকর্ড গড়বেন এ স্প্যানিশ তারকা।
৯ জুন ২০২১, ০৪:৪৩ অপরাহ্ন

ফরাসি ওপেন থেকে সেরেনার বিদায়

ফরাসি ওপেনে ফেভারিটদের বিদায়ের সংখ্যা ক্রমেই বাড়ছে। চতুর্থ রাউন্ড থেকেই এবার বিদায় নিয়েছেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। কাজাখস্তানের ২১ বছর বয়সী এলেনা রিবাকিনার কাছে হেরে বিদায় নেন ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ী এ মার্কিন তারকা।
৭ জুন ২০২১, ০৪:৩৪ পূর্বাহ্ন

ফরাসি ওপেন থেকে সরেই দাঁড়ালেন ফেদেরার

আসন্ন উইম্বলডনে অংশ নেওয়ার লক্ষ্য মাথায় রেখে ফরাসি ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন কিংবদন্তি এই টেনিস তারকা।
৬ জুন ২০২১, ০৩:৪০ অপরাহ্ন

ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়াতে পারেন ফেদেরারও

নানা কাণ্ডের পর মানসিক অবসাদের কারণে কদিন আগেই ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন জাপানী তারকা নাওমি ওসাকা। একই কারণে তার পথে হেঁটেছিলেন আরেক তারকা পেত্রা কেভিতোভাও। এবার সে পথে হাঁটতে পারেন রজার ফেদেরারও। তবে তার সরে যাওয়ার কারণটা মানসিক অবসাদ নয়। ইনজুরি আতঙ্কে সরে যাওয়ার ব্যাপারে চিন্তা করছেন উন্মুক্ত সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ তারকা।
৬ জুন ২০২১, ০৫:৪১ পূর্বাহ্ন

ফরাসি ওপেনের শেষ ষোলোতে জোকোভিচ

তিনি অনায়াসে জিতেছেন ৬-১, ৬-৪ ও ৬-১ গেমে।
৫ জুন ২০২১, ০৩:৩০ অপরাহ্ন

ফরাসি ওপেন থেকে সরেই দাঁড়ালেন ওসাকা

সময়টা দারুণ যাচ্ছিল জাপানী টেনিস তারকা নাওমি ওসাকার। প্রতিরোধ্য গতিতে ছুটছিলেন তিনি। গত মৌসুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন জয়ের পর চলতি মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনও জিতে নিয়েছেন। ফরাসি ওপেনের শুরুটাও দারুণ। কিন্তু প্রথম রাউন্ড শেষ হতেই নানা ঝামেলার শুরু। গণমাধ্যম বয়কট করে জরিমানা গুনেছেন। হুমকি ছিল বহিষ্কারেরও। তবে টুর্নামেন্ট কমিটি সে পথে হাঁটার আগেই নিজে সরে দাঁড়ালেন র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় বাছাই এ তারকা।
১ জুন ২০২১, ০৬:৪৩ পূর্বাহ্ন

'ফেদেরার চ্যাম্পিয়ন কিন্তু ভালো মানুষ নয়'

রাফায়েল নাদালের সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি গ্রান্ডস্লামের মালিক রজার ফেদেরার। উন্মুক্ত যুগে জিমি কনরের পর সবচেয়ে বেশি এটিপি শিরোপা জয়ের রেকর্ডও তার। নিঃসন্দেহে বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এ সুইস তারকা। কিন্তু মানুষ হিসেবে খুব একটা ভালো নন! এমন বিস্ফোরক মন্তব্যই করেছেন আরেক টেনিস তারকা নোভাক জোকোভিচের বাবা সরদিয়ন জোকোভিচ।
৭ এপ্রিল ২০২১, ১০:৪৪ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে আরও উঁচুতে জোকোভিচ

এই প্রতিযোগিতায় এটি তার টানা তৃতীয় ও সবমিলিয়ে নবম শিরোপা।
২১ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৭ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ান ওপেনে ওসাকা চ্যাম্পিয়ন

অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে নিয়েছেন জাপানের নাওমি ওসাকা। যুক্তরাষ্ট্রে জেনিফার ব্রাডিকে সরাসরি সেটে হারিয়েছেন তিনি।
২০ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৩ পূর্বাহ্ন

কারাতসেভকে উড়িয়ে দিয়ে ফাইনালে জোকোভিচ

উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেকেই গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালে। স্বপ্নের মতো এগিয়ে যাচ্ছিলেন আসলান কারাতসেভ। তবে তার স্বপ্ন যাত্রা থামিয়ে দিয়েছেন উন্মুক্ত যুগে অস্ট্রেলিয়ান ওপেনের সবচেয়ে সফল তারকা নোভাক জোকোভিচ। কারাতসেভকে হারিয়ে২৮তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলার টিকেট নিশ্চিত করেছেন বিশ্বের এক নম্বর তারকা।
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৭ পূর্বাহ্ন

সেরেনাকে হারিয়ে ফাইনালে ওসাকা, প্রতিপক্ষ ব্র্যাডি

ইতিহাস গড়ার পথে দারুণ ছন্দেই এগিয়ে যাচ্ছিলেন সেরেনা উইলিয়ামস। আর মাত্র দুটি ম্যাচ জিতলেই টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্গারেট কোর্টকে স্পর্শ কোর্টে পারতেন এ মার্কিন সুন্দরী। কিন্তু তার যাত্রা থাকিয়ে দিয়েছেন জাপানের নাওমি ওসাকা। তাকে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ তারকা।
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩০ পূর্বাহ্ন