করোনাভাইরাসে আক্রান্ত জোকোভিচ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ এসেছেন এ সার্বিয়ান তারকা। স্থানীয় গণমাধ্যমে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিজেই জানিয়েছেন এ তারকা।
২৩ জুন ২০২০, ১২:২২ অপরাহ্ন

২০২০ সালে আর কোর্টে নামতে পারছেন না ফেদেরার

বয়সটা ৩৮ পেরিয়ে ৩৯ ছুঁইছুঁই। ক্যারিয়ারের এমন সময়ে এসে একটা মুহূর্ত হয়তো মিস করতে চাইবেন না টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। কিন্তু বড় দুঃসংবাদ শুনতে হয়েছে তাকে। আবারও ছুরিকাঁচির নিচে গিয়েছেন। ডান হাঁটুতে আরেকটি অস্ত্রোপচারের কারণে এই বছর আর র‍্যাকেট হাতে কোর্টে নামা হচ্ছে না এ সুইস তারকার।
১০ জুন ২০২০, ১১:৪৪ পূর্বাহ্ন

‘সেঞ্চুরির পর আপনাকে ভূত-প্রেতে পায় নাকি’, রোহিতকে জিজ্ঞাসা তামিমের

শুরুতে একটু সময় নেন, তারপর ধীরে ধীরে পাখা মেলতে থাকে রোহিত শর্মার ইনিংস। থিতু হয়ে সেঞ্চুরিতে পৌঁছেও যেন কাজ শেষ করার কোন আভাসই মেলেনা, বরং আরও দুর্বার গতিতে ছুটতে থাকেন। একমাত্র ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে তিনটি ডাবল সেঞ্চুরি করা এই বিস্ফোরক ব্যাটসম্যানের কাছে এই সাফল্যের রহস্য জানতে চেয়েছিলেন তামিম।
১৬ মে ২০২০, ০৫:৫৩ পূর্বাহ্ন

সেদিন থেকে ক্যাচ নিয়ে আর মশকরা করেন না তামিম

ফিল্ডিংয়ে খুব নামডাক না থাকলেও আউটফিল্ডে ভালো ভালো অনেক ক্যাচ নেওয়ার ইতিহাস আছে তামিম ইকবালের। আবার গুরুত্বপূর্ণ ম্যাচে বিখ্যাত হয়ে যাওয়া একাধিক ক্যাচ মিসের ঘটনাতেও তার নামটা জড়িয়ে আছে। এক সময় সতীর্থ নাসির হোসেনের সঙ্গে খেলার ফাঁকে ক্যাচ হাতছাড়া নিয়ে মশকরা করতেন তামিম। ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের ম্যাচের ঘটনার পর তা বাদ দিয়েছেন।
৯ মে ২০২০, ০৫:১২ পূর্বাহ্ন

আর তর সইছে না রোহিতের

করোনাভাইরাসের কারণে ঘরবন্দি সময়ে হাঁপিয়ে উঠেছেন ভারতের রোহিত শর্মা। ক্রিকেট ছাড়া এতটা লম্বা সময় তার জন্য হয়ে গেছে বিষময়
৩ মে ২০২০, ০৬:২৮ পূর্বাহ্ন

হার্মিসনের অ্যাকশনে পেস বোলিং করতেন মুশফিক

৬ ফিট ৩ ইঞ্চি উচ্চতার ইংল্যান্ডের স্টিভ হার্মিসনের অনুকরণে একটা সময় পেস বোলিং করতেন মুশফিকুর রহিম। অদ্ভুত শোনালেও সত্য বিকেএসপি তিনি শুরুতে ভর্তি হতে চেয়েছিলেন ব্যাডমিন্টনে। তখন ব্যাডমিন্টন না থাকায় পরে ক্রিকেট, ফুটবল দুটোতেই সুযোগ পান, বেছে নেন ক্রিকেট।
২ মে ২০২০, ০৬:১০ অপরাহ্ন

‘সামান্য গড়বড়েই দর্শকরা ভাবেন ধোনির বিকল্প হতে পারব না’

সীমিত ওভারের ক্রিকেটের ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনির বিকল্প হিসেবে ভাবা হচ্ছে লোকেশ রাহুলকে। কিন্তু টপ অর্ডার এই ব্যাটসম্যান জানিয়েছেন ভারতের হয়ে কিপিং গ্লাভস হাতে নিলেই স্নায়ু চাপ বেড়ে যায় তার। সামান্য নড়বড় হলেই ধোনির নাম নিয়ে তাকে চাপে ফেলে দেন দর্শকরা।
২৮ এপ্রিল ২০২০, ০৪:২২ পূর্বাহ্ন

আঞ্চলিক টুর্নামেন্ট দিয়ে টেনিস ফের শুরুর পরামর্শ জোকোভিচের

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে আছে সারা বিশ্বের ক্রীড়াঙ্গন। এমনকি ব্যক্তিগত ইভেন্টের খেলাও। তবে খুব শিগগিরই মাঠে ফের টেনিস বল গড়ানো সম্ভব বলে বিশ্বাস করেন বর্তমান বিশ্বের সেরা টেনিস তারকা নোভাক জোকোভিচ। এ জন্য শুরুতে কোনো সফর নয়, আপাতত কোনো র‍্যাংকিং পয়েন্ট ছাড়া আঞ্চলিকভাবে টেনিস টুর্নামেন্ট চালু করার পরামর্শ দিয়েছেন তিনি।
২২ এপ্রিল ২০২০, ১১:১৪ পূর্বাহ্ন

করোনার ভ্যাকসিন নেওয়ার বিরোধী জোকোভিচ

সার্বিয়ার টেনিস তারকা বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি ভ্যাকসিন নেওয়ার বিরোধী। এ কারণে ভবিষ্যতে টেনিস প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে বিপাকে পড়ার সম্ভাবনা নিয়েও ভাবছেন তিনি।
২০ এপ্রিল ২০২০, ০৯:০৬ পূর্বাহ্ন

শুরু থেকে শেষ পর্যন্ত সমান তীব্রতা নিয়ে খেলেন কোহলি

খেলার মাঠে কোহলির শরীরী ভাষা নিয়ে আছে নানা বিতর্ক। মাঠে তার আগ্রাসী উপস্থিতি অনেকের চোখে সমালোচনার কারণ। কিন্তু এক বিন্দু ছাড় না দিয়ে দলের জন্য সেরা ফল আনতে চাওয়ার মানসিকতা প্রশংসিতও হয়।
১৪ এপ্রিল ২০২০, ০৬:৩৬ পূর্বাহ্ন

রোনালদো-কোহলিকে চ্যালেঞ্জ জানালেন ফেদেরার

রজার ফেদেরার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিভিন্ন অঙ্গনের এক ঝাঁক তারকাকে। তাদের মধ্যে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো আর বিরাট কোহলিও।
৮ এপ্রিল ২০২০, ০৬:৪১ অপরাহ্ন

বাড়িতে বসে ভক্তরা বিরক্ত, তাই ফোন নম্বর দিয়ে দিলেন শারাপোভা

কোটি কোটি ভক্তদের আবদারের উৎপাতে তারকারা সাধারণত নিজেদের গুটিয়েই রাখেন। শারাপোভা সেদিক থেকে একেবারেই ভিন্ন ধরনের এক উদ্যোগ নিয়েছেন।
৫ এপ্রিল ২০২০, ০৬:৩৭ পূর্বাহ্ন

করোনাভাইরাস: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বাতিল উইম্বলডন

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির ক্রীড়াঙ্গন। একের পর ইভেন্ট হচ্ছে বাতিল বা স্থগিত। সেই তালিকায় যোগ হলো ঐতিহ্যবাহী উইম্বলডন।
১ এপ্রিল ২০২০, ০৪:৪৩ অপরাহ্ন

করোনাভাইরাস: বিপুল অর্থ অনুদান দিয়ে যুদ্ধে সামিল জোকোভিচও

করোনাভাইরাস মোকাবিলায় এগিয়ে এসেছেন সারা বিশ্বের অনেক নামিদামি ক্রীড়া ব্যক্তিত্ব। ভয়াবহ সংকটের সময়ে তারা বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। সেই তালিকায় যুক্ত হয়েছেন সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ। তিনি ও তার স্ত্রী জেলেনা জোকোভিচ মিলে নিজ দেশকে দিয়েছেন ১০ লাখ ইউরো অনুদান।
২৮ মার্চ ২০২০, ১০:৩১ পূর্বাহ্ন

‘আমরা হাল ছাড়ছি না’, করোনা নিয়ে গানে গানে ব্রাভোর প্রেরণা

করোনাভাইরাসের কারণে খেলাধুলার পরিস্থিতি নেই, জীবনের প্রশ্ন যখন বড় স্থবির হয়ে আছে তাই সবই। কিন্তু এই ভয়াল থাবায় যাতে মানুষ হার না মানে সেই প্রেরণা দিয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার ডোয়াইন ব্রাভো। ‘চ্যাম্পিয়ন’ গান গিয়ে দুনিয়া মাতানো ব্রাভো এবার গানে গানে বলেছেন, ‘উই আর নট গিভিং আপ।’
২৭ মার্চ ২০২০, ০৪:২৫ অপরাহ্ন

করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেল ফরাসি ওপেনও

করোনাভাইরাসের কারণে স্থবির পুরো বিশ্বের ক্রীড়াঙ্গন। ইতোমধ্যে সব ধরনের পেশাদারী টেনিস পিছিয়ে দেওয়া হয়েছে অন্তত ২০ এপ্রিল পর্যন্ত। তবে করোনা শঙ্কায় পিছিয়ে গেল টেনিসের অন্যতম মেজর টুর্নামেন্ট ফরাসি ওপেনও। নতুন সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে হবে এ আসর।
১৮ মার্চ ২০২০, ০৯:৫৮ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ান ওপেনের রাজা জোকোভিচই

অষ্টমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়ে নিজের রেকর্ডকে আরও সুসংহত করলেন সার্বিয়ান তারকা।
২ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৯ অপরাহ্ন

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী কেনিন

রড লেভার অ্যারেনায় ফাইনালে কেনিন জিতেছেন ৪-৬, ৬-২ ও ৬-২ গেমে।
১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫১ পূর্বাহ্ন

ফাইনালে টিমকে পেলেন জোকোভিচ

কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদালকে থামিয়েছিলেন ডমিনিক টিম। ফাইনালের দৌড়ে তিনিই ছিলেন ফেবারিট। যদিও ম্যাচের শুরুটা প্রত্যাশামতো হয়নি। প্রথম সেট হেরে যান। কিন্তু এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষপর্যন্ত ফাইনালের টিকেট কাটেন এ অস্ট্রিয়ান তরুণই। ফলে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে শিরোপা লড়াইয়ে এটিপি র‍্যাংকিংয়ের ৫ নম্বর তারকাকে পেলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ।
৩১ জানুয়ারি ২০২০, ০১:০৯ অপরাহ্ন

ফেদেরারকে উড়িয়ে ফাইনালে জোকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন জয় তুলে নিয়েছেন দুই ঘণ্টা ১৮ মিনিটে।
৩০ জানুয়ারি ২০২০, ১২:৪৩ অপরাহ্ন