জীবনকে সহজ করবে মেটার এআই এজেন্ট ‘মিউজ’, কথা বলা যাবে নিজের অ্যাভাটারের সঙ্গেও

স্টার অনলাইন ডেস্ক

মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট মিউজ চালু হয়েছে মাত্র কয়েক সপ্তাহ আগে। এরইমধ্যে এতে একের পর এক নতুন সুবিধা যোগ করার ঘোষণা দিয়েছে মেটা। ব্যবহারকারীর প্রতিদিনের কাজ সহজ করতে ই-মেইল, ক্যালেন্ডার, কেনাকাটা থেকে শুরু করে কম্পিউটারের বিভিন্ন কাজও মিউজকে দিয়ে করানো যাবে।

গত ২৩ সেপ্টেম্বর মেনলো পার্কে মেটার বার্ষিক কানেক্ট অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ মিউজের নতুন এসব সুবিধার কথা জানান।

Meta made a Tamagotchi-like wearable for its Muse AI agent | TechCrunch

তার ভাষ্য, ভবিষ্যতে মিউজ আরও উন্নত হয়ে কোটি কোটি মানুষের ব্যক্তিগত এআই সহকারী হিসেবে কাজ করবে।

মিউজের অ্যাভাটারের নাম রাখা হয়েছে জলি। মেটার তৈরি ‘মিউজ স্পার্ক’ নামের মাল্টিমোডাল এআই মডেলের ওপর ভিত্তি করে তৈরি এই এজেন্ট ব্যবহারকারীর বিভিন্ন ডিভাইস ও ডিজিটাল অ্যাকাউন্টের সঙ্গে কাজ করতে পারে।

মিউজের থাকবে নিজস্ব ডিজিটাল অ্যাভাটার

এত দিন মিউজ ছিল মূলত একটি ভার্চুয়াল এআই সহকারী। এবার সেটিকে দেওয়া হচ্ছে চেহারা, শরীর ও কণ্ঠ।

নতুন প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারী নিজের মিউজের জন্য একটি আলাদা ডিজিটাল অ্যাভাটার তৈরি করতে পারবেন। সেই অ্যাভাটারের সঙ্গে ভিডিও কলে সরাসরি কথা বলাও যাবে। ব্যবহারকারী তাকে প্রশ্ন করতে পারবেন, বিভিন্ন কাজের নির্দেশ দিতে পারবেন ও সরাসরি আলাপ করতে পারবেন।

Meta's Muse rekindles fears over winners and losers as personal AI agent  emerges | Reuters

স্মার্ট চশমাতেও থাকবে মিউজ

মেটার স্মার্ট চশমার সঙ্গেও যুক্ত হচ্ছে মিউজ। ফলে ব্যবহারকারী কেবল চশমার সঙ্গে কথা বলে এআই এজেন্টকে বিভিন্ন কাজের নির্দেশ দিতে পারবেন।

মেটার তথ্য অনুযায়ী, চশমায় নির্দিষ্ট ‘ওয়েক ওয়ার্ড’ বললেই মিউজ সক্রিয় হবে। এরপর এটি ব্যায়ামের নির্দেশনা দিতে, খাবারের হিসাব রাখতে, অ্যাপয়েন্টমেন্ট বুক করতে কিংবা সামনে দেখা কোনো পণ্য কিনতে সহায়তা করতে পারবে।

কোনো কাজের নির্দেশ দেওয়ার পর মিউজ পেছনে কাজ চালিয়ে যেতে পারবে এবং কাজ শেষ হলে ব্যবহারকারীকে জানাবে। তবে এই সুবিধা ঠিক কবে চালু হবে, তা নির্দিষ্ট করে জানায়নি মেটা। 

ম্যাক কম্পিউটারও চালাতে পারবে মিউজ

মিউজকে ম্যাক কম্পিউটারে বিভিন্ন কাজ করার সুযোগ দিচ্ছে মেটা। ব্যবহারকারী এআই এজেন্টকে কোনো কাজের দায়িত্ব দিয়ে কম্পিউটার থেকে দূরে সরে গেলেও মিউজ সেই কাজ চালিয়ে যেতে পারবে।

মেটার প্রধান এআই কর্মকর্তা আলেকজান্ডার ওয়াং বলেন, ছোট ব্যবসা পরিচালনা থেকে শুরু করে প্রতিদিনের বিভিন্ন কাজে মিউজকে ব্যবহার করা যাবে। ডেস্কটপে থাকা বিভিন্ন অ্যাপও এআই এজেন্টটি পরিচালনা করতে পারবে।

Meta's New Muse AI Agent May Be the Creepiest Ever Released

মিউজের থাকবে নিজস্ব ই-মেইল ঠিকানা

মিউজ যেহেতু ব্যবহারকারীর হয়ে পেছনে থেকে বিভিন্ন কাজ করবে, তাই তার নিজস্ব ই-মেইল ঠিকানা দেওয়ার পরিকল্পনাও করছে মেটা।

এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা কোনো ই-মেইল মিউজকে ফরোয়ার্ড করতে পারবেন। এমনকি কোনো ই-মেইল থ্রেডেও মিউজকে যুক্ত করা যাবে, যেন সে ব্যবহারকারীর হয়ে প্রয়োজনীয় কাজ করতে পারে।

তবে কবে এই সুবিধা চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানায়নি মেটা। 

অনলাইন কেনাকাটাতেও মিউজ

অনলাইন কেনাকাটার ক্ষেত্রেও মিউজকে আরও সক্রিয় করতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করেছে মেটা।

মেটার দাবি, মিউজ শপিফাইয়ের বিশাল পণ্যভান্ডারে পণ্য খোঁজ করতে পারবে ও বিভিন্ন পণ্য কেনার প্রক্রিয়াতেও সহায়তা করবে। পেমেন্টের ক্ষেত্রে পেপালের জন্যও বাড়তি সুবিধা যুক্ত করা হয়েছে।

Amazon Blocks Meta's Muse AI Agent From Its Retail Site - Bloomberg

অন্যরাও ‘কানেক্টর’ যুক্ত করতে পারবেন

মেটা সম্প্রতি ডেভেলপারদের জন্য মিউজের প্ল্যাটফর্ম খুলে দিয়েছে। ফলে অন্য প্রতিষ্ঠান ও ডেভেলপাররাও নিজেদের তৈরি ‘কানেক্টর’ মিউজের সঙ্গে যুক্ত করতে পারবেন।

আলেকজান্ডার ওয়াং জানান, এই সুবিধা চালুর এক সপ্তাহেরও কম সময়ে মেটার কাছে ১ হাজার ৫০০টির বেশি আবেদন এসেছে।

মেটার পরিকল্পনা, ভবিষ্যতে মিউজ কেবল প্রশ্নের উত্তর দেওয়ার এআই হবে না, বরং ব্যবহারকারীর হয়ে বিভিন্ন ডিজিটাল কাজও সম্পন্ন করতে পারবে।