ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৫ জন।
আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ২১১ জনের মৃত্যু হয়েছে।
আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ১০৪ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন করে মারা গেছেন। তাদের দুজনই নারী।