ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৬
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। চলতি বছর একদিনে ডেঙ্গুতে এটাই হাসপাতালে ভর্তির রেকর্ড।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২২৫ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ৬৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে খুলনা বিভাগে দুইজন এবং ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন করে মারা গেছেন।
এর আগে গত ২২ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৮৭২ জন হাসপাতালে ভর্তি হন।