ময়মনসিংহে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কারাগারে ১
ময়মনসিংহের নান্দাইলে ষষ্ঠ শ্রেণির স্কুলশিক্ষার্থীকে (১৩) ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আব্দুল হেলিম (৫৮) পেশায় কৃষক বলে জানান নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম।
এর আগে গতকাল শুক্রবার রাতে শিশুর বাবা থানায় ধর্ষণ মামলা করেন বলেও জানান তিনি।
মামলার এজাহার থেকে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে ঘরে ঢুকে ওই শিশুকে ধর্ষণ করেন হেলিম। পরে শিশুটি ঘটনার কথা বাবা-মাকে জানালে থানায় মামলা করেন তারা। এরপর অভিযান চালিয়ে হেলিমকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, আজ শনিবার দুপুরে আদালত আসামি হেলিমকে জেল হাজাতে পাঠিয়েছেন। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।